Advertisement

Srabanti Chatterjee: শ্রাবন্তীর মুখ বসিয়ে অশ্লীল ছবি পোস্ট, কী পদক্ষেপ নিলেন নায়িকা?

প্রায়ই ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয় টলিপাড়ার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ছোটখাটো ট্রোল নিয়ে সেভাবে মাথা ঘামাতে দেখা যায় না নায়িকাকে। কিন্তু বিষয়টি যদি গুরুতর হয়, তাহলে তা নিয়ে পদক্ষেপ করতে পিছু পা হন না তিনি। সম্প্রতি তাঁকে বডি শেমিংয়ের মুখে পড়তে হয়েছিল।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়শ্রাবন্তী চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 5:42 PM IST
  • প্রায়ই ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয় টলিপাড়ার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

প্রায়ই ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয় টলিপাড়ার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ছোটখাটো ট্রোল নিয়ে সেভাবে মাথা ঘামাতে দেখা যায় না নায়িকাকে। কিন্তু বিষয়টি যদি গুরুতর হয়, তাহলে তা নিয়ে পদক্ষেপ করতে পিছু পা হন না তিনি। সম্প্রতি তাঁকে বডি শেমিংয়ের মুখে পড়তে হয়েছিল। আসলে 'ঠাকুমার ঝুলি' সিরিজের জন্য তাঁকে ওজন বাড়াতে হয়। এরপরই এক অনুষ্ঠানে তাঁর নাচের ভিডিও ভাইরাল হতেই শ্রাবন্তীকে নিয়ে ট্রোলড শুরু হয়। এমন পর্যায়ে সেই কটাক্ষ পৌঁছে গিয়েছে যে শ্রাবন্তীকে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হতে হয়। 

এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী জানিয়েছেন যে তিনি কেন সাইবার ক্রাইমে গিয়েছিলেন? নায়িকা সাম্প্রতিক হওয়া তাঁর ট্রোলড নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে তাঁর ওজন বেড়ে গিয়েছে, এই নিয়ে নেগেটিভ মন্তব্য শুধু এসেছে, তাই নয়। AI ব্যবহার করে তাঁকে নিয়ে যে সমস্ত ছবি-ভিডিও তৈরি হচ্ছে, সেটা নিয়ে শ্রাবন্তীর পরিবারে পর্যন্ত সমস্যা তৈরি হচ্ছে। শ্রাবন্তী জানিয়েছেন, পোশাকহীন ছবিতে তাঁর মুখ বসিয়ে সেগুলো পোস্ট করা হয়েছে। এই ছবিগুলো যে আসল নয়, তা সকলে তো বোঝেন না।

সেই বোঝেন না দলেই পড়েন শ্রাবন্তীর মা-বাবাও। তাঁরা এইসব ছবি দেখে নায়িকাকে প্রশ্ন করেন। তাই বাধ্য হয়েই শ্রাবন্তী সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। প্রসঙ্গত, এর আগেও বহুবার শ্রাবন্তী ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও কড়াভাবে জবাব দিয়েছেন আবার কখনও বা চুপ থেকেছেন। কিন্তু এবারের যে ট্রোলড, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই বাধ্য হয়েই শ্রাবন্তীকে সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে হয়। পুলিশের পক্ষ থেকেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে শ্রাবন্তীকে। 

ব্যক্তিগত বিষয় নিয়ে শ্রাবন্তী একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন। তিন তিনটে বিয়ে করেও ডিভোর্স হয়ে যায় শ্রাবন্তীর। ছেলে ঝিনুককে নিয়েই এখন তাঁর জীবন। নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন নায়িকা। মনোযোগ এখন শুধুই কেরিয়ার। ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজের মাধ্যমে তাঁর দ্বিতীয়বার ওটিটিতে কাজ। নায়িকা পর্দায় এ বার ঠাকুমা। যে কারণেই তাঁকে ওজন বাড়াতে হয়েছে কিছুটা।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement