Advertisement

New Bengali Serial: এবার নতুন মেগাতে জুটিতে রণজয়, অভীকা! কোন ধারাবাহিকে দেখা যাবে?

New Bengali Serial: টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা।

রণজয়, অভীকা (ছবি ফেসবুক)রণজয়, অভীকা (ছবি ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Feb 2026,
  • अपडेटेड 11:03 AM IST

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

২০২৬-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। টলিপাড়াইয় গুঞ্জন, সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। স্টার জলসাতেই নাকি সম্প্রচার হতে পারে এই ধারাবাহিকটি। প্রযোজনায় রাজ চক্রবর্তী। আর এই প্রথম জুটি বাঁধবেন রণজয় বিষ্ণু ও অভীকা মালাকার। বেশ কিছু দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই খবর সত্যি হতে চলেছে। 

টেলিপাড়ার খবর, জনপ্রিয় দক্ষিণী ধারাবাহিক 'ব্যারিস্টার বোধিসত্ত্ব'-র বাংলা সংস্করণই নাকি রাজের নতুন ধারাবাহিক।  এই খবর সঠিক হলে ছোট পর্দায় এবার আইনজীবী হয়ে ফিরতে চলেছেন রণজয়। যদিও, ধারাবাহিকে আর কারা থাকবেন, কিংবা কী নাম হবে, তা এখনও জানা যায়নি। অনেকে ভেবেছিলেন রাজ প্রযোজিত সিরিয়াল 'গৃহপ্রবেশ' শেষ হয়ে হয়ত, সেই জায়গায় নতুন মেগা আসবে। তবে এখন জানা যাচ্ছে, এখনই 'গৃহপ্রবেশ' শেষ হচ্ছে না। স্টুডিওপাড়ার খবর, সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শ্যুটিং শুরু হবে নতুন এই মেগার।

আরও পড়ুন

প্রসঙ্গত, চলতি মাসেই অভিনেত্রী শ্যামৌপ্তি মুডলীর সঙ্গে সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন রণজয়। তিনি ছোট পর্দার পরিচিত মুখ। শেষ দেখা গিয়েছিল, 'কোন গোপনে মন ভেসেছে'  ধারাবাহিকে। অন্যদিকে, একি চ্যানেলে 'তোমাদের রানি' মেগা সিরিয়ালের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন অভীকা। এরপর, একই ধারাবাহিকের হিন্দি সংস্করণ, 'পকেট ম্যায় আসমান'-এ মুখ্য কাজ করেছেন তিনি। এবছর মুক্তিপ্রাপ্ত, রাজ চক্রবর্তীর ছবি, 'হোক কলরব' দিয়ে বড় পর্দায় হাতেখড়ি তাঁর। এবার দেখার রণজয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন কতটা জয় করতে পারেন অভিনেত্রী। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement