Advertisement

Bengali Serial: নীল- মধুমিতার জীবনে ঘটতে চলছে বড় ঘটনা! পোস্টে ইঙ্গিত অভিনেতার

Bengali Television: প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি।

মধুমিতা, নীল (ছবি: ইনস্টাগ্রাম)    মধুমিতা, নীল (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 3:12 PM IST

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। সেরকমই, শেষ না হলেও এক মেগা ফিরছে একেবারে নতুন মোড়কে। টেলিভিশনের ক্ষেত্রে 'টাইম লিপ' একটা খুব সাধারণ বিষয়। গল্পের স্বার্থে অনেক সময়ই দেখানো হয়, অনেক বছরের পরবর্তী সময়। তবে এক্ষেত্রে বিষয়টা আলাদা। একেবারে নতুন ধারায় গাঁথা হচ্ছে গল্প। সেখানে বাদ পড়বে মেগার মুখ্য নায়ক- নায়িকা। কথা হচ্ছে, 'ভোলে বাবা পার করেগা'-র। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, এই ধারাবাহিকের দ্বিতীয় সিজন আসতে চলেছে।

এমনিতে, সম্প্রচারের সময় বদলাচ্ছে 'ভোলে বাবা পার করেগা'-র। সেই সঙ্গে স্টুডিওপাড়ার খবর, 'ভোলে বাবা পার করেগা'-র দুই মুখ্য চরিত্র নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকারের পরিবর্তে আসবে নাকি নতুন মুখ। শুধু তাই নয়, গল্পও নাকি বদলে যাবে আদ্যোপান্ত। শোনা যাচ্ছে, নতুন মুখের খোঁজ চলছে। যদিও, এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থা, অভিনেতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে একটি ইনস্টা স্টোরির মাধ্যমে এক প্রকার এই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন নীল। হাতে সানগ্লাস নিয়ে নীল শেয়ার করেছেন একটি মিরর সেলফি। ছবির উপরে লেখা, "সাইনিং অফ, ডা. শাক্য চট্টোপাধ্যায়...ওয়ান লাস্ট টাইম।" 

 

প্রসঙ্গত, জানুয়ারির শেষে, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধুমিতা। বিয়ের কিছু মাস আগেই, দীর্ঘ বিরতির পরে ফিরেছিলেন ছোট পর্দায়। অন্যদিকে, নীলের বৈবাহিক জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। বেশ কিছু মাস ধরেই তৃণা সাহার সঙ্গে অভিনেতার বিচ্ছেদ, তাঁর নতুন প্রেম নিয়ে চর্চা তুঙ্গে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement