
নতুন বছরের প্রথম মাসেই টলিপাড়ায় বিয়ের সানাই বেজে উঠল। শুভ পরিণয় সারলেন 'ইষ্টি কুটুম' সিরিয়ালের বাহা তথা সুদীপ্তা চক্রবর্তী। এই ধারাবাহিক থেকে রাতারাতি জনপ্রিয়তা পান বাহা তথা সুদীপ্তা। এরপর একাধিক ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।
বিয়ে করলেন সুদীপ্তা
হাতে রয়েছে একের পর এক কাজ। আর তার আগেই বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী। গত ১৭ জানুয়ারি নৈহাটিতে বিয়ে করেন তিনি। পাত্রও খুব চেনা মুখ এই ইন্ডাস্ট্রির।
কার গলায় মালা দিলেন
সুদীপ্তার বর স্বর্ণশেখর জোয়ারদার পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে। সুদীপ্তার মতো স্বর্ণশেখরও এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। খুব শীঘ্রই তাঁর পরিচালিত 'একলা মেঘ' খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সুদীপ্তার অভিনয়ে হাতেখড়ি স্বর্ণশেখরের বাবার থেকে। অনেক পুরনো সম্পর্ক স্বর্ণশেখর ও সুদীপ্তার। অবশেষে তাঁদের ভালোবাসা পরিণতি পেল।
২০২২ সালে আংটি বদল
অভিনয়ের পাশাপাশি সুদীপ্তা ও স্বর্ণশেখরের পাহাড়ী গ্রামে একটা ছোট্ট হোম স্টে রয়েছে। নিজেরাও অবসর পেলে সেখানে গিয়ে সময় কাটিয়ে আসেন। অবিনয় ও গান দুটোই ভালোবাসেন তাঁরা। ২০২২ সালে বাগদান পর্ব সারেন সুদীপ্তা ও স্বর্ণশেখর। আর নতুন বছরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।
আরও পড়ুন: ছেলের সামনে বিয়ে কৌশিক-চূর্ণীর, ছবি VIRAL
বিয়ের পর অভিনয়ে ফিরছেন
সুদীপ্তাকে ইষ্টি কুটুম ছাড়াও দেখা গিয়েছে ‘বিকেলে ভোরের ফুল’, ‘রেশম ঝাঁপি’-সহ বহু ধারাবাহিকে। তবে এখন ওয়েব সিরিজ়,সিনেমার কাজেই ব্যস্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তবে ফেব্রুয়ারি মাসেই ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন সুদীপ্তা, এমনটাই জানা গিয়েছে।