Advertisement

Ritabhari Chakraborty: প্রেম দিবসে শ্যুটিং বানচাল! শয্যাশায়ী ঋতাভরী, হঠাৎ কী হল নায়িকার?

Ritabhari Chakraborty Health: ভ্যালেন্টাইন্স ডে-তে ঋতাভরী চক্রবর্তীর পরিকল্পনা ছিল কাজের। সকাল থেকেই নতুন ওয়েব সিরিজের শ্যুট নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল নায়িকার। তবে সব পরিকল্পনা বানচাল হয়ে যায় শুক্রবার।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Feb 2025,
  • अपडेटेड 6:08 PM IST

এদিকে শহর জুড়ে সকলে মেতেছেন প্রেমের দিবস উদযাপনে। অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে-তে ঋতাভরী চক্রবর্তীর পরিকল্পনা ছিল কাজের। সকাল থেকেই নতুন ওয়েব সিরিজের শ্যুট নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল নায়িকার। তবে সব পরিকল্পনা বানচাল হয়ে যায় শুক্রবার। সিঁড়ি থেকে পড়ে গিয়ে আপাতত শয্যাশায়ী টলি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ব্যথা পায়ের ছবিও রা করলেন তিনি। 

জানা যাচ্ছে, পা ভীষণ ফুলে গিয়েছে ঋতাভরীর। মাটিতে পা ফেলতে পারছেন না। দাঁড়াতেও পারছে না। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে কে। সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে। পায়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ইনস্টাতে একটি ছবি শেয়ার করে মন খারাপের কথা লিখেছেন নায়িকা।

ঋতাভরী লেখেন, 'আমি এই পরিকল্পনা করিনি। ভ্যালেন্টাইন্স ডে এবছর রোম্যান্টিক হবে না জানতাম। তবে বেদনাদায়ক হবে সেটা আশা করিনি। মারাত্মক অবস্থা না, তবে যথেষ্ট খারাপ - হাঁটতে বা দাঁড়াতে পারছি না। হাঁটা বারণ, আজ আমাদের শ্যুটিং বাতিল করতে হয়েছে। অদ্ভুত সময়ে দুর্ঘটনা হয় আমার। আশা করি আপনাদের সকলের ভালোবাসায় ভরা দিন কাটছে। আমি পেনকিলার আর আইসপ্যাকের সঙ্গে ডেট করছি...।' 

 

নায়িকার ঘনিষ্ঠমহলের সূত্রে জানা যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রেমিক সুমিত আরোরার জন্য অনেক খুঁজে পুরনো দিনের টাইপরাইটার কিনেছেন ঋতাভরী চক্রবর্তী। তবে নায়িকা এখনও উপহার পাননি। সুমিত তাঁকে কী দেন, সেই প্রতীক্ষায় রয়েছেন। এবছরের শুরুতেই সুখবর পাওয়া যায়। স্টুডিওপাড়ায় খবর ছড়ায়,  সুমিত অরোরার সঙ্গে চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ঋতাভরী। তবে কলকাতা বা মুম্বই নয়, একেবারে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন টলি নায়িকা।  

টলিউডের সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। বাঙালি ও পঞ্জাবি দুই মতেই বিয়ে হবে। তবে বিয়ের অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়া ভাবেই। জুটির রিসেপশন পার্টি হবে জাঁকজমকপূর্ণ ভাবেই। তবে কলকাতা, মুম্বই দুই জায়গাতেই আলাদা পার্টি হবে কিনা, তা এখনও জানা যায়নি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement