Advertisement

Subhahsree Ganguly Bold Look: সিক্যুইন ড্রেসে ফ্যাশনিস্তা শুভশ্রী! বোল্ড লুকে সেট করছেন স্টাইল স্টেটমেন্ট

Subhahsree Ganguly: নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর শিরোনামে থাকেন শুভশ্রী। একের সময় এক একটা ফ্যাশন ট্রেন্ড দেখা যায়। মূলত তারকারা যা পরেন, সেটাই কিছুদিন পরে ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকে। বেশ কিছু সময় ধরে ফ্যাশন ট্রেন্ড 'সিক্যুইন'।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Dec 2024,
  • अपडेटेड 4:13 PM IST

দ্বিতীয়বার মা হওয়ার প্রায় ১৫ দিনের মাথায় নিজের মেকওভার করিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইয়ালিনির জন্মের প্রায় দু'মাসের মাথায় শ্যুটিং ফ্লোরে ফেরেন নায়িকা। সন্তান জন্মের এক বছরের মধ্যেই নিজেকে ভেঙে ফের ঝরিয়েছেন নায়িকা। সম্প্রতি বেশ কিছু ফটোশ্যুটের মুহূর্ত সোশ্যাল পেজে শেয়ার করেছেন। যা, রীতিমতো নজর কাড়ছে সকলের।  

নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর শিরোনামে থাকেন শুভশ্রী। একের সময় এক একটা ফ্যাশন ট্রেন্ড দেখা যায়। মূলত তারকারা যা পরেন, সেটাই কিছুদিন পরে ট্রেন্ড হওয়ার প্রবণতা থাকে। বেশ কিছু সময় ধরে ফ্যাশন ট্রেন্ড 'সিক্যুইন'। এই ধরণের পোশাকে দারুণ ফ্যাশন গোলস সেট করছেন রাজ ঘরণী।

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই নজর কাড়েন টলিউড অভিনেত্রী। একটি শ্যুটে তিনি পরেছেন অফ শোল্ডার, ডিপ থাই স্প্লিট লং ড্রেস। কালো রঙা এই ড্রেসের সঙ্গে শুভশ্রী পরেছেন একেবারে হাল্কা মানানসই গয়না। ঠোঁটে ন্যুড লিপস্টিক, খোলা চুলের সঙ্গে, তাঁর পায়ে রয়েছে হাই হিলস। বলাই বাহুল্য একেবারে বোল্ড অবতারে সকলের সামনে ধরা দিয়েছেন তিনি। 

 

অন্য কিছু ছবিতে আবার শুভশ্রীকে দেখা গেল শর্ট স্কার্টে। রুপোলী রঙা স্পার্কলিং- সিক্যুইন স্কার্টের সঙ্গে তিনি পরেছেন সাদা রঙা স্প্যাগেটি টপ। এক্ষেত্রেও সঙ্গে তাঁর পরনে মানানসই একেবারে স্লিক গয়না। খোলা চুলের সঙ্গে কালো রঙা বুটে লাস্যময়ী নায়িকা সেট করছেন নয়া ফ্যাশন গোলস। অনুগামী থেকে শুরু করে ফ্যানেরা, নায়িকার কমেন্ট বক্স ভরাচ্ছেন প্রশংসা, ভার্চুয়াল ভালোবাসায়। 

 

   
ইউভান- ইয়ালিনির জন্ম হওয়ার পর অনেকটা ওজন বেড়েছিল শুভশ্রীর। সে সময়, বারবার কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। নিন্দুকেরা বডি শেমিং শুরু করেন রাজ পত্নীকে। নিয়মিত জিম, ডায়েট করে মেদ ঝরিয়েছিলেন তিনি। ট্রোলারদের কথায় কান না দিয়ে, সব সময় রেখেছেন 'কেয়ার নট অ্যাটিটিউট'। ওজন কমিয়ে, তাদের যোগ্য জবাব দিয়েছেন টলি নায়িকা।    

Advertisement

প্রসঙ্গত, ট্রেন্ডে গা ভাসিয়ে সিক্যুইন বেছে নেন বহু নায়িকা। ড্রেস হোক কিংবা শাড়ি, এমনকী ব্লাইজ। শুভশ্রী ছাড়াও টলিপাড়ার অন্যান্য অভিনেত্রীদেরও দেখা গেছে সিক্যুইন ড্রেসে। চকচকে এই ধরনের পোশাক পরলেই আপনিও হয়ে উঠতে পারেন একেবারে ট্রেন্ডি। আপনিও সাজতে চান এভাবে? অনলাইন কিংবা শপিং মলে সহজেই পাওয়া যাবে এই ধরণের পোশাক। তাহলে আর দেরি কেন, পরবর্তী পার্টিতে নিজেকে লেটেস্ট ফ্যাশন ট্রেন্ডে সাজাতে, কিনে ফেলুন সিক্যুইন ড্রেস।   

 

Read more!
Advertisement
Advertisement