Advertisement

Tollywood Strike News Tuesday: রাহুলের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে প্রতিবাদ, মঙ্গলবার থেকে বন্ধ সমস্ত সিনেমা-সিরিয়ালের শ্যুটিং

Tollywood Strike News Tuesday: আর্টিস্টস ফোরামের বিভিন্ন শিল্পীদের টেকনিশিয়ান স্টুডিয়োতে রবিবার বিকেল পাঁচটার সময়ে ডেকে পাঠানো হয়। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশীষ রায় সহ আরও অনেকে।

Tollywood Strike News Tuesday: রাহুলের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে প্রতিবাদ, মঙ্গলবার থেকে বন্ধ সমস্ত সিনেমা-সিরিয়ালের শ্যুটিংTollywood Strike News Tuesday: রাহুলের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে প্রতিবাদ, মঙ্গলবার থেকে বন্ধ সমস্ত সিনেমা-সিরিয়ালের শ্যুটিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 8:35 PM IST

Tollywood Strike News Tuesday: মঙ্গলবার সকাল থেকেই থমকে যেতে চলেছে টালিগঞ্জ। কলাকুশলীদের নিরাপত্তা ও শুটিং সেটে পর্যাপ্ত সুরক্ষার দাবিতে একপ্রকার জেহাদ ঘোষণা করে সাহসী সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। রবিবার সন্ধ্যায় এক ম্যারাথন বৈঠকের পর ফোরামের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না সেটে শিল্পীদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, ততদিন এই কর্মবিরতি চলবে। ফলে সপ্তাহের শুরুতেই টলিপাড়ায় ঘনিয়ে এল অনিশ্চয়তার কালো মেঘ।

আর্টিস্টস ফোরামের বিভিন্ন শিল্পীদের টেকনিশিয়ান স্টুডিয়োতে রবিবার বিকেল পাঁচটার সময়ে ডেকে পাঠানো হয়। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশীষ রায় সহ আরও অনেকে। টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও উপস্থিত ছিলেন। আর্টিস্ট ফোরামের জরুরি বৈঠকে টেকনিশিয়ান স্টুডিওতে এসেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামালের মতো শিল্পীরাও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি প্রসেনজিৎ, ঋতুপর্ণা, কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস। বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত, আগামী মঙ্গলবার থেকে টলিউডে কর্মবিরতি। ধারাবাহিক, সিনেমার সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত। শিল্পী থেকে টেকনিশিয়ান প্রত্যেকের সুরক্ষা প্রোটোকল তৈরি করা বাধ্যতামূলক।

স্টুডিওপাড়ার অন্দরে গত কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা চলছিল। শুটিং চলাকালীন নানা ছোট-বড় দুর্ঘটনা এবং পরিকাঠামোর অভাব নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল শিল্পী মহলে। রবিবার ফোরামের কর্তারা স্পষ্ট করে দেন, কেবল মৌখিক প্রতিশ্রুতিতে চিঁড়ে ভিজবে না। যতক্ষণ না প্রডাকশন হাউসগুলি সুরক্ষার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলছে, ততক্ষণ কোনও মেকআপ ভ্যান থেকে কেউ সেটে পা রাখবেন না। এই সিদ্ধান্তের ফলে মেগা সিরিয়াল থেকে শুরু করে বড় পর্দার সিনেমার শুটিং, সবই অনিশ্চিত হয়ে পড়ল। বিনোদন জগতের হাজার হাজার কর্মীর রুটিরুজির লড়াই এবার সরাসরি সংঘাতের পথে। এখন দেখার, এই অচলাবস্থা কাটাতে ফেডারেশন ও প্রযোজক সংস্থাগুলি কী পদক্ষেপ নেয়।

Advertisement

কর্মবিরতির সিদ্ধান্তের পাশাপাশি তালসারিতে শুটিং ইউনিটের কয়েকজন সদস্যকে শোকজ নোটিশ পাঠানো হবে বলে আলোচিত হয়েছে বৈঠকে। গতকাল রাতে তালসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। অভিযোগের তালিকায় রয়েছেন মোট পাঁচ জন। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement