অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু কীভাবে হয়েছিল? সেই তথ্য সামনে আনলেন তাঁর গাড়িচালক বাবলু দাস। জানালেন, বিকেলের দিকে সমুদ্রে গিয়েছিলেন রাহুল ও তাঁর নায়িকা। রাহুলকে উদ্ধার করতে জীবন বাজি রেখে জলে ঝাঁপ দিয়েছিলেন একাধিক টেকনিশিয়ান। সমুদ্র থেকে উদ্ধারের পরও বেঁচে ছিলেন তিনি। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফুটেজ উদ্ধার হয়েছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে।