Advertisement

ভিড়ে ঠাসা বাস, শিকেয় সামাজিক দূরত্ব বিধি

এই পর্বে বাস চলাচল পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে ৫০ শতাংশের বেশি যাত্রী কোনওভাবেই তোলা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাসের মধ্যে পরে থাকতে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। কিন্তু অনেকে ক্ষেত্রে সেই নির্দেশ মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ উঠছে।

ভিড়ে ঠাসা বাসভিড়ে ঠাসা বাস
অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 08 Jul 2021,
  • अपडेटेड 4:20 PM IST
  • বাসে বাদুরঝোলা ভিড়
  • বাজারেও বিনা মাস্কে ঘুরছেন অনেকে
  • কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগ

রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বেশকয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। যানবাহন চলাচল থেকে দোকানবাজার খোলা, অনেক ক্ষেত্রেই শিথিল হয়েছে নিয়ম। তবে সবক্ষেত্রেই মাস্ক পরা বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলার নির্দেশ রয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই মেনে চলা হচ্ছে না সেই সমস্ত নিয়মাবলী।

এই পর্বে বাস চলাচল পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে ৫০ শতাংশের বেশি যাত্রী কোনওভাবেই তোলা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাসের মধ্যে পরে থাকতে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। কিন্তু অনেকে ক্ষেত্রে সেই নির্দেশ মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অফিস টাইমে। দিনের এই ব্যস্ত সময়ে প্রায় প্রতিটি বাসেই বাদুরঝোলা ভিড়। যার জেরে লঙ্ঘিত হচ্ছে সামাজিক দূরত্ব বিধি। শহর কলকাতা থেকে শুরু করে, হাওড়া, দুই ২৪ পরগনা, সর্বত্রই কার্যত একই অবস্থা। আর শুধু বাসই নয়, বাজারহাটেও মানা হচ্ছে না কোভিড বিধি। সকাল সকাল বিভিন্ন বাজারে অনেককেই বিনা মাস্কে ঘুরতে দেখা যাচ্ছে। 

রাজ্যে স্বাস্থ্য দফতরের গত ৩ দিনের বুলেটিন বলছে বর্তমানে  বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নিচে। পাশাপাশি ২০-র নিচে দৈনিক মৃত্যুর সংখ্যা। কিন্তু অনেকের মধ্যেই এখনও রয়েছে সচেতনতার অভাব। যদিও কোভিড বিধি পালনের ক্ষেত্রে কোনওভাবেই গাফিলতি করা যাবে না বলে বারেবারেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন তৃতীয় ঢেউ আসবে কি না, বা এলেও তার প্রভাব কতটা মারাত্মক হবে, তা সবটাই নির্ভর করছে মানুষের সচেতনতার ওপর। সেক্ষেত্রে দেখার বাস্তবেই কবে সচেতনা আসে মানুষের মধ্যে।

 

Read more!
Advertisement
Advertisement