
চরস সহ গ্রেফতার ১। গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা (Kolkata Police) বিভাগ। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম। তার কাছ থেকে ৪ কেজি চরস উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা শুরু হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টা নাগাদ বেনিয়াপুকুর থানা এলাকা থেকে মহম্মদ ওয়াসিমকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৮টি প্যাকেটে ভর্তি ৪ কেজি চরস। জিজ্ঞাসাবাদের পর কোনও সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করেন গোয়েন্দা বিভাগের অধিকারিকরা।
ধৃতকে বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নার্কোটিক সেল। জিজ্ঞাসাবাদে ধৃতের বাড়ি মোমিনপুর রোডে বলে জানা গিয়েছে। মাদক চক্রে আরও কেউ তার সঙ্গে জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
অন্যদিকে নির্দিষ্ট খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরে বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা। গ্রেফতার করা হয় ২ জনকে। তাদের নাম শেখ গিয়াসুদ্দিন এবং আমির খান ওরফে স্বপন। ধৃত ২ জনই একবালপুর লেনের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে ১০৮টি কার্তুজ। তার মধ্যে ৮৯টি ৭ এমএম এবং ১৯টি ৯ এমএম পিস্তলের বলে জানা যাচ্ছে।