Advertisement

Visva Bharati University : ছাত্রকে 'জাত' তুলে কথা, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্রকে প্রকাশ্য রাস্তায় জাতি বৈষম্য মূলক ব্যঙ্গ করেন অধ্যাপক সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সঙ্গীতভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক৷

গ্রেফতার হওয়া অধ্যাপক গ্রেফতার হওয়া অধ্যাপক
ভাস্কর মুখোপাধ্যায়
  • বীরভূম,
  • 10 Apr 2022,
  • अपडेटेड 9:43 PM IST
  • জাতি বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক সুমিত ব
  • কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়
  • ঘটনা ঘিরে তোলপাড়

জাতি বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু৷ শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল এদিন কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর এক ছাত্র৷ তার ভিত্তিতেই এই গ্রেফতারি।  

অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্রকে প্রকাশ্য রাস্তায় জাতি বৈষম্য মূলক ব্যঙ্গ করেন অধ্যাপক সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সঙ্গীতভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্র।

সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিন খারিজ করে দেয় এবং গ্রেফতারের নির্দেশ দেয়৷ এই অবস্থায় সুমিত বসু  হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি৷ এরপরই এদিন শান্তিনিকেতন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ জানা গিয়েছে, পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেফতার করে৷

এই প্রসঙ্গে অভিযোগকারী ছাত্র বলেন, 'আমাকে নীচু জাতি বলে নানান কটূক্তি করেছিলেন সুমিতবাবু। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে পারেন না। আমি থানায় অভিযোগ করেছিলাম।' 

 

Read more!
Advertisement
Advertisement