Advertisement

শ্রদ্ধা খুনের পর আফতাবের ফ্ল্যাটে এসেছিলেন মনোবিদ মহিলা, কেন ?

জানা গেছে, ওই শ্রদ্ধাকে খুনের পরও ওই মহিলাকে ফ্ল্যাটে নিয়ে আসত আফতাব। তারপর ঘনিষ্ট হত। এদিকে ফ্রিজে তখন শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে ঢোকানো রয়েছে।

aftabaftab
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Nov 2022,
  • अपडेटेड 5:11 PM IST
  • শ্রদ্ধা খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছে দিল্লি পুলিশ।
  • শ্রদ্ধার খুনের পর আফতাব ডেটিং অ্যাপ বাম্বলের মাধ্যমে যে মহিলার সঙ্গে আলাপ করেছিল, তাকে শনাক্ত করা হয়েছে।
  • যার সঙ্গে দেখা করে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। 

শ্রদ্ধা খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছে দিল্লি পুলিশ। শ্রদ্ধার খুনের পর আফতাব ডেটিং অ্যাপ বাম্বলের মাধ্যমে যে মহিলার সঙ্গে আলাপ করেছিল, তাকে শনাক্ত করা হয়েছে। যার সঙ্গে দেখা করে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। 

জানা গেছে, ওই শ্রদ্ধাকে খুনের পরও ওই মহিলাকে ফ্ল্যাটে নিয়ে আসত আফতাব। তারপর ঘনিষ্ট হত। এদিকে ফ্রিজে তখন শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে ঢোকানো রয়েছে। 

অন্যদিকে, সোমবার রোহিণীর আম্বেদকর হাসপাতালে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার নারকো টেস্ট করা হতে পারে। টেস্টের সময় এফএসএল টিম উপস্থিত থাকবে। আজ আফতাবের মেডিকেল টেস্ট করা হয়েছে এবং তার ফিটনেস রিপোর্টও এসেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, আফতাবের নারকো টেস্টে শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার রহস্য উদঘাটন হতে পারে। 

আফতাবের পলিগ্রাফ টেস্টের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। পুলিশ আফতাবের ফোন উদ্ধার করেছে। এর তথ্য- উদ্ধারে সফলতা পেলে পুলিশ বড় তথ্য পেতে পারে। বাথরুমের টাইলে রক্তের চিহ্ন পাওয়া গেছে। 

এখন গোটা দেশেরই চর্চার বিষয় দিল্লির এই নারকীয় হত্যাকাণ্ড। শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর দেহের ৩৫ টুকরো করেছিল তাঁর প্রেমিক আফতাব। সেই দেহ ২০ দিন ধরে দিল্লির বিভিন্ন প্রান্তে ফেলে এসেছিল। পুলিশি জেরায় আফতাব ইতিমধ্যেই খুনের কথা স্বীকার করে নিয়েছে। এবং পুলিশ আফতাবের ঘনিষ্ট ওই মহিলাকেও খুঁজে বের করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পেশায় একজন মনোবিদ। দিল্লিতেই কাজ করেন। ডেটিং অ্যাপ বাম্বলের মাধ্যমে আলাপ হয়েছিল আফতাবের সঙ্গে। 

 

Read more!
Advertisement
Advertisement