Advertisement

Air India Flight Fares: যুদ্ধ আবহে ভাড়া বাড়াল Air India, কোন রুটের টিকিট কত টাকা দামি?

ইরান যুদ্ধের আঁচ এবার বিমান ভাড়ায়। ভারতের জনপ্রিয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই সারচার্জ বাড়াল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে। সংস্থার পক্ষ থেকে দাবি, যুদ্ধ পরিস্থিতিতে বেড়েছে জ্বালানির খরচ। তাই ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় বাকি নেই। 

এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া বাড়লএয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া বাড়ল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2026,
  • अपडेटेड 8:20 AM IST
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমান ভাড়ায়
  • ভারতের জনপ্রিয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই সারচার্জ বাড়াল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে
  • যুদ্ধ পরিস্থিতিতে বেড়েছে জ্বালানির খরচ

ইরান যুদ্ধের আঁচ এবার বিমান ভাড়ায়। ভারতের জনপ্রিয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই সারচার্জ বাড়াল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে। সংস্থার পক্ষ থেকে দাবি, যুদ্ধ পরিস্থিতিতে বেড়েছে জ্বালানির খরচ। তাই ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনও উপায় বাকি নেই। 

আর শুধু এয়ার ইন্ডিয়া নয়, এর পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান হয়েছে।

একাধিক দফায় বাড়ানো হবে দাম
এয়ার ইন্ডিয়া একবারেই ভাড়া বাড়াচ্ছে না। বরং কয়েকটি দফায় দাম বাড়াচ্ছে তারা। যেমন ধরুন-

ফেজ ১- এক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট এবং দক্ষিণ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বা সার্ক দেশগুলির বিমানের ভাড়া বাড়ানো হবে। আর এই তালিকায় আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় প্রতি টিকিটে ৩৯৯ টাকা করে দাম বাড়ানো হল। এক্ষেত্রে ১২ মার্চ থেকে নতুন ভাড়া লাগু হবে।

ফেজ ২- এই ফেজে একাধিক আন্তর্জাতিক রুটে ভাড়া বাড়ানো হবে। যেমন ধরুন দক্ষিণ এশিয়ায় ভাড়া বাড়বে ১০ ডলার, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভাড়া বাড়বে ২০ ডলার এবং আফ্রিকার ক্ষেত্রে বাড়ানো হবে ৩০ ডলার। এক্ষেত্রে ১৮ মার্চ থেকে নতুন ভাড়া লাগু হবে।

ফেজ ৩- এক্ষেত্রে পূর্বের দেশগুলিতে ভাড়া বাড়ানো হবে। যেমন ধরুন হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাতায়াতের খরচ বাড়ানো হবে। যদিও ফেজ ৩-এ কতটা ভাড়া বাড়বে, সেটা এখনও জানান হয়নি। এটা পরে ঘোষণা করা হবে। 

কেন বাড়ল দাম? 
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয়েছে যে, বিমানের জ্বালানির দাম অনেকটাই বেড়েছে। এর ফলে বিমান চালানোর খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ। তাই সারচার্জ বসানো ছাড়া উপায় নেই। 

বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পরই বন্ধ হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে সারা পৃথিবীতেই রয়েছে তেলের আকাল। আর তেলের এই আকালের ফলেই দাম বাড়ছে হু হু করে। সেই কারণেই অনেক বিমান সংস্থা ভাড়া বাড়ানোর পথে হাঁটছে। 

Advertisement

যাঁরা টিকিট কেটে রেখেছেন, তাঁদের সমস্যা নেই
এখন প্রশ্ন হল, যাঁরা অনেক আগে থেকে টিকিট কেটে রেখেছেন, তাঁদের কি আবার নতুন বাড়তি ভাড়া গুনতে হবে? যদিও এই বিষয়টা একবারে স্পষ্ট করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যাঁরা টিকিট কেটে রেখেছেন, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কিন্তু কোনও যাত্রী যদি নিজের যাত্রার তারিখ পরিবর্তন করেন বা রুট বদলান, তাহলে তাঁকে দিতে হবে নয়া সারচার্জ। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, বিমান চালানোর খরচ বেড়েছে। তাই সারচার্জ বসানো ছাড়া কোনও উপায় নেই। 

 

Read more!
Advertisement
Advertisement