
Akash Anand Apology Mayawati: বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতীর ভাইপো আকাশ আনন্দ অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং দল থেকে বহিষ্কৃত হওয়ার জন্য দায় স্বীকার করলেন। নিজের ভুল শুধরে ফের দলের কাজ করার সুযোগ চান তিনি।
আকাশ আনন্দ সম্প্রতি এক্স (X)-এ একটি পোস্টে লেখেন, “আমি আমার রাজনৈতিক জীবনে কেবলমাত্র মায়াবতীজিকেই (বহনজী) আমার আদর্শ ও গুরু হিসেবে মানি। আমি অঙ্গীকার করছি যে, ভবিষ্যতে কোনো আত্মীয়স্বজন কিংবা বিশেষ করে শ্বশুরবাড়ির লোকদের প্রভাব আমার রাজনৈতিক সিদ্ধান্তে পড়তে দেব না।”
তিনি আরও বলেন, “কয়েকদিন আগে আমি একটি টুইট করেছিলাম যার জন্য মায়াবতীজির মনে কষ্ট হয়েছে এবং যার জেরে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি সেই টুইটের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে এমন ভুল আর করব না।”
গত মাসে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী তার ভাগ্নে আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার করেছিলেন। আকাশকে দল থেকে বহিষ্কার করার কারণ হিসেবে বলা হয়েছে তার শ্বশুর অশোক সিদ্ধার্থের প্রভাব। মায়াবতী একটি এক্স পোস্টে এটি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে দল এবং আন্দোলনের কল্যাণের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।