Advertisement

Bipin Rawat Chopper Crash : CDS বিপিন রাওয়াতের সেনা হেলিকপ্টার ক্র্যাশ, ৪ দেহ উদ্ধার

তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার চপার। সেই চপারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াতও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা জানা যায়নি। ৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের জন্য উদ্ধারকার্য চালানো হচ্ছে। 

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Dec 2021,
  • अपडेटेड 2:24 PM IST
  • CDS বিপিন রাওয়াতের সেনা হেলিকপ্টার ক্র্যাশ কুন্নুরে
  • এখনও পর্যন্ত উদ্ধার ৩
  • জানুন বিস্তারিত তথ্য

তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার চপার। সেই চপারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াতও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা জানা যায়নি। ৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। মোট ১৪ জন যাত্রী ছিলেন ওই চপারে। বাকিদের জন্য উদ্ধারকার্য চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। গোটা ঘটনায় বায়ুসেনার তরফ থেকে পৃথকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই হেলিকপ্টারে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী ছিলেন। দুর্ঘটনায় উদ্ধার হওয়া ৩ জনই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য ওয়েলিংটন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের ব্যক্তির খোঁজ চলছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর সঙ্গে উটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এই দুর্ঘটনাটি ঘটেছে কুনুরের ঘন জঙ্গলে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এই হেলিকপ্টারটি Mi-সিরিজের ছিল। সিডিএস বিপিন রাওয়াত, তাঁঁর কর্মচারী এবং পরিবারের কিছু সদস্য সেখানে ছিলেন। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহায়তা করছেন

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওয়েলিংটনে সশস্ত্র বাহিনীর একটি কলেজ রয়েছে। সিডিএস রাওয়াত এখানে বক্তৃতা করেছিলেন। তারা এখান থেকে কুন্নুরে ফিরে আসছিলেন। সেখান থেকে তাঁকে দিল্লি চলে যেতে হযত। কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে ঘন জঙ্গলে। ফলে উদ্ধারকার্যে বেশ বেগ পেতে হচ্ছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

 

বলা হচ্ছে, এলাকাটি বেশ ঘন। এখানে চারদিকে গাছপালা। দুর্ঘটনাটি এতটাই ভয়ানক ছিল যে, চারদিকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। উদ্ধারে স্থানীয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা পৌঁছেছে। আশপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর সম্পর্কে এখনও কিছু বলা হয়নি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement