
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। যা গত বছরের তুলনায় প্রায় ১৫% বেশি। সরকারের মতে, প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি কোনও নিয়মিত পদক্ষেপ নয়, বরং একটি বড় সামরিক আধুনিকীকরণ এবং নিরাপত্তা নিয়ে উদ্যোগের অংশ।
বাজেটের পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র আধুনিকীকরণের জন্য ১ কোটি ৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ২৫% বেশি। ৩ সশস্ত্র বাহিনীর জন্য প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিমাণের ৭৫% দেশিয় প্রতিরক্ষা শিল্পের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
এ বছর প্রতিরক্ষা খাতের বাজেট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এটি কি 'অপারেশন সিঁদুর'-এর সাফল্য এবং এর থেকে পাওয়া শিক্ষার কারণেই? এটি কি প্রতিবেশিদের প্রতি বিশ্বাস অব্যাহত রাখার কারণ? পাকিস্তানের সঙ্গে কি আরও একটি যুদ্ধের সম্ভাবনা রয়েছে? সংবাদসংস্থা পিটিআই-এর করা এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের সরকার গঠনের প্রথম দিন থেকেই স্পষ্ট ছিল, প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করার জন্য আমরা যা কিছু করতে হবে করব। হ্যাঁ, এই বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ অনেকটাই বাড়ানো হয়েছে। টি একটি বৃহত্তর পদ্ধতির অংশ যা আমাদের সরকারের নীতি এবং প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এক পদ এক পেনশন চার দশক ধরে চলা একটি দাবি, যা পূরণ করাও সরকারের একটি কর্তব্য। এটি স্পষ্ট ভাবে প্রমাণ করে, সরকার কেবল প্রতিরক্ষা বাজেট বাড়াতে নয়, সামরিক প্রবীণদের যথাযথ সম্মান এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'অপারেশন সিঁদুরে আমাদের সশস্ত্র বাহিনী যে সাহস এবং নিষ্ঠা প্রদর্শন করেছেন তা প্রশংসনীয়। এই অপারেশন কেবল আমাদের সামরিক ক্ষমতা প্রদর্শনই করেনি বরং গত দশকে আমরা যে নিরাপত্তার উন্নতি করে তারও প্রমাণ দিয়েছে।'
আধুনিক অস্ত্র ব্যবস্থা, উন্নত কৌশলগত প্রস্তুতি এবং প্রযুক্তিগত আপগ্রেড সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর। তাৎপর্যপূর্ণ ভাবে নরেন্দ্র মোদী এর সঙ্গেই বলেন, 'আমরা সর্বদা শক্তিশালী এবং প্রস্তুত থাকার জন্য বদ্ধপরিকর। পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ক্রমশই উন্নত হচ্ছে। অপারেশন সিঁদুর প্রমাণ করেছে আমাদের পরিকল্পনা এবং সংস্কারগুলি সঠিক পথে রয়েছে এবং আমাদের সাহসী সেনাও সর্বদা প্রস্তুত।' তিনি আরও বলেন, 'নিরাপত্তা এককালীন সময়ের জন্য নেওয়া কোনও প্রচেষ্টা নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অপারেশন সিঁদুরের সাফল্য আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আমাদের দেশ এখন যে কোনও পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমাদের সেনা সর্বদাই দেশকে রক্ষা করার জন্য তৈরি।'