
আজ রাত ১২টায় ভারতসহ অন্যান্য দেশে নববর্ষ উদযাপন হয়েছে। দেশের প্রতিটি প্রান্তের মানুষ আনন্দের মেজাজে নববর্ষ উদযাপন করছে। সর্বত্র পার্টির মেজাজ। উদ্দাম-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করছেন সকলে। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে নববর্ষ উদযাপনের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। এই নিয়ে পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মেজাজ। ৩১ ডিসেম্বর বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বড় করে গঙ্গা আরতিও করা হয়।
হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এদিন সিমলার ম্যাল রোডে নববর্ষ উদযাপনে অংশ নেন।
#WATCH | Himachal Pradesh CM Sukvinder Singh Sukhu participates in the New Year’s Eve celebration at Mall Road, Shimla. pic.twitter.com/wMng1r6e1s
হিমাচল প্রদেশে নববর্ষ উদযাপনের জন্য সিমলার ম্যাল রোডে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হন।
#WATCH | Himachal Pradesh: A large number of people gathered at Mall Road in Shimla to celebrate New Year’s Eve. pic.twitter.com/xbL1AHojgi
চেন্নাই: নববর্ষে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরকে আলোকসজ্জায় সাজানো হয়েছে।
#WATCH | Himachal Pradesh: A large number of people gathered at Mall Road in Shimla to celebrate New Year’s Eve. pic.twitter.com/xbL1AHojgi
উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বছরের শেষ দিনে জমকালো আরতির আয়োজন করা হয়েছিল।
#WATCH | Uttar Pradesh: Ganga aarti performed at Dashashwamedh Ghat in Varanasi. pic.twitter.com/qDaPWcahhN
দিল্লির কালকাজি মন্দিরে ভক্তদের ভিড়
রাজধানী দিল্লিতেও পালিত হচ্ছে নববর্ষ। মন্দিরগুলোতেও ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নববর্ষের আগের দিন থেকেই দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। প্রায় দেড় থেকে দুই লাখ ভক্ত কালকাজী মন্দিরে দর্শন করেন। দীর্ঘ লাইন দিয়ে মন্দিরে পৌছান ভক্তরা। ভক্তদের ভিড় মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কলকাতায় পার্টির মেজাজ
কলকাতায় পার্ক স্ট্রিটেও এদিন পার্টির মেজাজ। এছাড়া সল্টলেক, রাজারহাটের পাবগুলিতেও এদিন ছিল পার্টিগোয়ারদের ভিড়।