Advertisement

IGI Airport Full Emergency: দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ এমার্জেন্সি, কী বিপদ?

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে ফুল এমারজেন্সি। জানা গিয়েছে, একটি ইন্ডিগো বিমানের জরুরি অবতরণের কারণেই এই এমারজেন্সি ঘোষণা করতে হয়েছে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 12:37 PM IST
  • দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে এমারজেন্সি
  • একটি ইন্ডিগো বিমানের জরুরি অবতরণের কারণেই এই এমারজেন্সি
  • ঠিক কী ঘটেছিল এই দিল্লির বিমানবন্দরে?

আচমকাই ফুল এমারজেন্সি ঘোষণা করা হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। একটি রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি উড়ানে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার জেরেই জরুরি অবস্থা জারি করতে হয়। 

বিমানটি অবতরণের আগে পাইলট ইঞ্জিনে সমস্যার আশঙ্কা করেন। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে এবং জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত রাখা হয়। নিরাপত্তার স্বার্থে রানওয়েতে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 

পরবর্তীতে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে এই জরুরি অবস্থার জেরে শোরগোল পড়ে গিয়েছে দেশের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে। 

বিমানবন্দরের রানওয়ে ২৮-এ হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই জরুরি প্রোটোকল কার্যকর করে। তবে বিশাখাপত্তনম-দিল্লি রুটের ইন্ডিগোর একটি বোয়িং-৭৩৭ বিমান, যেখানে ১৬১ জন যাত্রী ছিলেন, সকাল প্রায় ১১টা নাগাদ নিরাপদে অবতরণ করে।

জরুরি অবতরণের খবর সকাল ১০টা ৫৩ মিনিটে পাওয়া যায়। এরপরই সব সংস্থাকে সতর্ক রাখা হয়। দমকল মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

গত মাসেও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পূর্ণ জরুরি অবস্থা জারি করা হয়েছিল। যখন স্পাইসজেটের দিল্লি-লে ফ্লাইটের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে বিমানটি দিল্লিতে ফিরে আসে। সেটিও একটি বোয়িং-৭৩৭ ছিল যা সম্প্রতি বারবার ইঞ্জিন ত্রুটির কারণে নজরে এসেছে।  

 

Read more!
Advertisement
Advertisement