Advertisement

Suryanagari Express Derailed: রাজস্থানের পালিতে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস, আহত অনেকে

সোমবার ভোররাতে রাজস্থানের (Rajasthan) পালির (Pali) কাছে সূর্যনগরী এক্সপ্রেসের (Suryanagari Express) আটটি বগি লাইনচ্যুত। ঘটনাটি যোধপুর ডিভিশনের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনে (Rajkiawas-Bomadra Section Of Jodhpur Division) ঘটেছে।

রাজস্থানের পালিতে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেসরাজস্থানের পালিতে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস
Aajtak Bangla
  • পালি,
  • 02 Jan 2023,
  • अपडेटेड 11:13 AM IST
  • এখনও পর্যন্ত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে
  • তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

সোমবার ভোররাতে রাজস্থানের (Rajasthan) পালির (Pali) কাছে সূর্যনগরী এক্সপ্রেসের (Suryanagari Express) আটটি বগি লাইনচ্যুত। ঘটনাটি যোধপুর ডিভিশনের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনে (Rajkiawas-Bomadra Section Of Jodhpur Division) ঘটেছে। রাত সাড়ে তিনটের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। বান্দ্রা টার্মিনাস থেকে ছেড়ে ট্রেনটি যোধপুর যাচ্ছিল। এখনও পর্যন্ত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে। রেলের তরফে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তর পশ্চিম রেলওয়ের (North Western Railway) তরফে জানানো হয়েছে, যোধপুর থেকে একটি ট্রেন পাঠানো হয়েছে। পদস্থ আধিকারিকরা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

উত্তর পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা জয়পুরের সদর দফতরের কন্ট্রোল রুমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে সূর্যনগরী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ওই লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত চারটি ট্রেন ডাইভার্ট করা হয়েছে। এর পর রেললাইন খালি করা হবে।

একইসঙ্গে উদ্ধারকাজ শেষ হওয়ার পর এই রুটে ফের ট্রেন চলাচল শুরু করা হবে। আটকে পড়া যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে যাতে তাঁরা গন্তব্যে পৌঁছতে পারেন।

যাত্রী এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য হেল্পলাইন নম্বর:

  • যোধপুরের জন্য: 02912654979, 02912654993, 02912624125, 02912431646
  • পালি মারওয়ারের জন্য: 02932250324
  •  যে কোনও তথ্যের জন্য যাত্রীরা এবং তাঁদের পরিবারও যোগাযোগ করতে পারেন 138 এবং 1072 নম্বরে

Read more!
Advertisement
Advertisement