
Ex-Army chief VK Singh on PoK: পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ভারতের হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। তাঁর দাবি, পাক-অধিকৃত কাশ্মীর আর কিছুদিন পর নিজেরাই ভারতের সঙ্গে একত্রিত হবে।
এক সংবাদমাধ্যমের প্রশ্নে তাঁর দাবি, "পাক-অধিকৃত কাশ্মীর আপনে আপ ভারতের সঙ্গে যোগ দেবে। একটু ধৈর্য ধরুন।"
পাক-অধিকৃত কাশ্মীরের জনগণের দাবি, এই অঞ্চলটিকে ভারতের সঙ্গে একত্রিত করা উচিত। এই বিষয়ে বিজেপির অবস্থান কী তা জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি।
প্রকৃতপক্ষে চিন ২০২৩-এর একটি "স্ট্যান্ডার্ড ম্যাপ" এর সংস্করণ প্রকাশ করে। যার মধ্যে কাশ্মীরের আকসাই চিন অঞ্চল, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ চিন সাগরের কিছু বিতর্কিত অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য তাঁর।
পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সরকার সর্বদা বজায় তা রেখেছে।
মে মাসে গোয়ায় এসসিও শীর্ষ সম্মেলনের সময়, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রচার এবং অর্থ বিনিময়ের জন্য পাকিস্তানের নিন্দা করেন। তাঁর প্রশ্ন ছিল তারা কখন সেখানে "বেআইনিভাবে দখল করা অঞ্চলগুলি খালি করবে"।
গত বছর, জয়শঙ্কর আগেই জানিয়েছিলেন, "পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান সবসময়ই ছিল এবং সবসময়ই খুব স্পষ্ট থাকবে। এটি ভারতের অংশ।"
মজার বিষয় হল, জয়শঙ্কর তৎকালীন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উপস্থিতিতে এই মন্তব্যগুলি করেন।