Advertisement

New CDS: জেনারেল বিপিন রাওয়াতের উত্তরসূরী, দেশের দ্বিতীয় CDS অনিল চৌহান

কেন্দ্রীয় সরকার নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে লেফটেন্যান্ট জেনারেল (রিটায়ার্ড) অনিল চৌহানকে নিযুক্ত করেছে। বিপিন রাওয়াতের পর দ্বিতীয় সিডিএস হবেন তিনি। ৪০ বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করা অনিল চৌহান গত বছরই অবসর নিয়েছিলেন।

দেশের দ্বিতীয় CDS হচ্ছেন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানদেশের দ্বিতীয় CDS হচ্ছেন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Sep 2022,
  • अपडेटेड 7:31 PM IST
  • জেনারেল বিপিন রাওয়াতের উত্তরসুরী
  • দেশের দ্বিতীয় CDS হচ্ছেন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান

কেন্দ্রীয় সরকার নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে লেফটেন্যান্ট জেনারেল (রিটায়ার্ড) অনিল চৌহানকে নিযুক্ত করেছে। বিপিন রাওয়াতের পর দ্বিতীয় সিডিএস হবেন তিনি। ৪০ বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করা অনিল চৌহান গত বছরই অবসর নিয়েছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, তিনি ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসাবেও কাজ করবেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ৪০ বছরেরও বেশি সময় ধরে তার কর্মজীবনে বেশ কয়েকটি কমান্ড সামলেছেন। জম্মু ও কাশ্মীর এবং জঙ্গি বিরোধী অভিযানে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

১৮ মে ১৯৬১ সালে জন্ম লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের।  ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীর ১১ গোর্খা রাইফেলে নিয়োগ পেয়েছিলেন। তিনি জাতীয় প্রতিরক্ষা একাডেমি, খাদকওয়াসলা এবং ভারতীয় সামরিক একাডেমি, দেরাদুনের প্রাক্তন ছাত্র। মেজর জেনারেল পদমর্যাদার অফিসার উত্তর কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুল্লা সেক্টরে  পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি উত্তর পূর্বে একটি কর্পস কমান্ড করেন। তারপরে তিনি সেপ্টেম্বর ২০১৯ সালে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হন এবং ২০২১ সালের মে মাসে অবসর গ্রহণ করেন।

অনেক সম্মান পেয়েছেন 
তিনি ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের দায়িত্বও পালন করেছেন। এর আগে, অ্যাঙ্গোলায় রাষ্ট্রসংঘের মিশনেও দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও তিনি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে অবদান রেখে চলেছেন। সেনাবাহিনীতে তার বিশিষ্ট  সেবার জন্য, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (রিটায়ার্ড) পরম বিশেষ সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, সেনা পদক এবং বিশেষ সেবা পদক পেয়েছেন।

নিয়োগ সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে প্রতিরক্ষা মন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রক এই বছর চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিয়োগ সংক্রান্ত তিনটি প্রতিরক্ষা বাহিনীর নিয়ম সংশোধনের জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল। যেখানে কেন্দ্রীয় সরকার লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসারকে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হওয়ার অনুমতি দিয়েছিল। এ জন্য স্থল, বিমান ও নৌবাহিনীর সার্ভিস অ্যাক্টে পরিবর্তন আনে প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisement

Read more!
Advertisement
Advertisement