Advertisement

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে হামলা-আগুন, নিশানায় CPM

Biplab Deb House attacked: দাউদাউ করে জ্বলতে থাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Former Tripura Chief Minister Biplab Deb ) পৈতৃক বাড়ি! মঙ্গলবার, সন্ধেয় তাঁর বাড়িতে দুষ্কৃতীর আক্রমণ হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় নিশানায় বাম (CPM)।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে হামলা-ভাঙচুরত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে হামলা-ভাঙচুর
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Jan 2023,
  • अपडेटेड 7:54 AM IST
  • দাউদাউ করে জ্বলতে থাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক বাড়ি!
  • ঙ্গলবার, সন্ধেয় তাঁর বাড়িতে দুষ্কৃতীর আক্রমণ হয় বলে অভিযোগ
  • হামলার ঘটনায় নিশানায় বাম

Biplab Deb House attacked: দাউদাউ করে জ্বলতে থাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Former Tripura Chief Minister Biplab Deb ) পৈতৃক বাড়ি! মঙ্গলবার, সন্ধেয় তাঁর বাড়িতে দুষ্কৃতীর আক্রমণ হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় নিশানায় বাম (CPM)। অভিযোগ, হামলাকারীরা তাঁর বাড়ির আশপাশের দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করে কাচ ভেঙে ফেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে বাড়িতে হামলা হয়েছে সেটি ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত উদয়পুর মহকুমার জামজুরিতে অবস্থিত।

বিজেপির সূত্রের দাবি, বিপ্লব দেবের বাবা প্রয়াত হিরুধন দেবের স্মরণে এখানে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু তার একদিন আগেই কমিউনিস্ট পার্টির সমর্থকরা এই ঘটনা ঘটায়। তবে, যখন এই ঘটনা ঘটে তখন বাড়িতে কেউ ছিল না। 

পুলিশ সূত্রে খবর, হামলার সময় দলীয় পতাকা তুলে ফেলে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। এরপর একটি দোকান ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলার সময় বাড়িতে কেউ ছিল না, তাই এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ১৫মে ২০২২-এ বিপ্লব দেবের জায়গায় মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয়েছিল। এর আগে, ২০২২ সালের এপ্রিলে, মানিক সাহা ত্রিপুরার একটি মাত্র রাজ্যসভা আসন থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক উত্থান ঘটে।

২০২১-এর সেপ্টেম্বরে, বিপ্লব দেব বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর তাঁর বিরুদ্ধে বিচার বিভাগকে 'কটূক্তি' করার অভিযোগ আনা হয়। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপ্ল্ব দেবকে নিশানা করে ট্যুইট করেন। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কনভেনশনে ভাষণ দেওয়ার সময়, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বেসামরিক কর্মচারীদের তাদের কাজের পথে বিচার বিভাগের ভয়কে আসতে না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিরোধী দলগুলি বিল্পব কুমার দেবকে আক্রমণ করতে থাকে। ট্য়ুইটারে আক্রমণ করে অভিষেক বলেছিলেন, তিনি নির্লজ্জভাবে গণতন্ত্রকে উপহাস করেছেন, সম্মানীয় বিচার বিভাগকে উপহাস করেছেন। সেই থেকে তাঁকে নিয়ে বিতর্কের সূত্রপাত।

Advertisement

Read more!
Advertisement
Advertisement