Advertisement

TP-Link সহ একাধিক কোম্পানির CCTV-তে নিষেধাজ্ঞা, নয়া নিয়মের পথে হাঁটছে কেন্দ্র

দেশে ইন্টারনেট-কানেক্টেড CCTV ক্যামেরা ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার বিক্রিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে চিনের নামীদামি সংস্থাগুলি যেমন Hikvision, Dahua এবং TP-Link-এর প্রোডাক্টে কার্যত নিষেধাজ্ঞা জারি হতে পারে।

TP-Link সহ একাধিক কোম্পানির CCTV-তে নিষেধাজ্ঞাTP-Link সহ একাধিক কোম্পানির CCTV-তে নিষেধাজ্ঞা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 2:33 PM IST
  • CCTV ক্যামেরা ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার বিক্রিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
  • চিনের নামীদামি সংস্থাগুলি যেমন Hikvision, Dahua এবং TP-Link-এর প্রোডাক্টে কার্যত নিষেধাজ্ঞা জারি হতে পারে।
  • যেসব ডিভাইসে চিনা চিপসেট ব্যবহার করা হয়েছে, সেগুলোকেও ছাড়পত্র দেওয়া নিয়ে কড়া অবস্থান নিয়েছে সরকার।

দেশে ইন্টারনেট-কানেক্টেড CCTV ক্যামেরা ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার বিক্রিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে চিনের নামীদামি সংস্থাগুলি যেমন Hikvision, Dahua এবং TP-Link-এর প্রোডাক্টে কার্যত নিষেধাজ্ঞা জারি হতে পারে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

কেন্দ্রের নতুন Standardisation Testing and Quality Certification নিয়ম অনুযায়ী, কোনও CCTV বা সংশ্লিষ্ট ডিভাইস ভারতে বিক্রি করতে গেলে আগে বাধ্যতামূলকভাবে সরকারি ছাড়পত্র নিতে হবে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, এই চিনা সংস্থাগুলির প্রোডাক্টকে সেই সার্টিফিকেশন দেওয়া হয়নি না। এমনকি যেসব ডিভাইসে চিনা চিপসেট ব্যবহার করা হয়েছে, সেগুলোকেও ছাড়পত্র দেওয়া নিয়ে কড়া অবস্থান নিয়েছে সরকার। ফলে কার্যত বাজারে বিক্রি বন্ধ হয়ে যাবে এইসব প্রোডাক্ট।

উল্লেখ্য বিষয় হল, ভারত সরকারের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হলে তা চিনা ব্র্যান্ডগুলোর জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেবে। কারণ, এই সেক্টরে চিনা কোম্পানির আধিপত্য বজায় রয়েছে।  গত বছর পর্যন্তও দেশের মোট সিসিটিভি বিক্রির প্রায় এক-তৃতীয়াংশ ছিল চিনা ব্র্যান্ডগুলোর দখলে। 

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল সাইবার নিরাপত্তা জোরদার করা। নতুন নিয়মে প্রতিটি CCTV ডিভাইসের মূল উপাদানের উৎস (যেমন SoC) জানানো বাধ্যতামূলক করা হয়েছে। ডিভাইসগুলিকে এমনভাবে পরীক্ষা করা হচ্ছে যাতে দূর থেকে হ্যাকিং বা অ্যাক্সেসের ঝুঁকি না থাকে।

CCTV বাজারে বড় পরিবর্তন হচ্ছে

এটা সত্যি যে, এক সময় ভারতের CCTV বাজারের প্রায় এক-তৃতীয়াংশ দখলে ছিল চিনা ব্র্যান্ডগুলির। তবে পরিস্থিতি দ্রুত বদলেছে। বর্তমানে দেশীয় সংস্থাগুলি যেমন CP Plus, Qubo, Prama, Matrix এবং Sparsh বাজারে বড় অংশ দখল করে ফেলেছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় কোম্পানিগুলি ইতিমধ্যেই ৮০ শতাংশের বেশি মার্কেট শেয়ার দখল করেছে। অন্যদিকে প্রিমিয়াম সেগমেন্টে এখনও Bosch ও Honeywell-এর মতো বহুজাতিক সংস্থাগুলির আধিপত্য রয়েছে।

নতুন নিয়মের মূল দিকগুলি কী কী?

Advertisement
  • CCTV বিক্রির আগে বাধ্যতামূলক STQC সার্টিফিকেশন। 
  • ডিভাইসের মূল কম্পোনেন্টের উৎস জানানো বাধ্যতামূলক। 
  • সাইবার সিকিউরিটি এক্সামিনেশনে পাশ করা জরুরি।

এই নিয়ম মানার জন্য সংস্থাগুলিকে দু’বছরের সময় দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ৫০০-র বেশি CCTV মডেল এই নতুন নিয়মে অনুমোদন পেয়েছে। কিন্তু যারা অনুমোদন পায়নি, এবার তাঁদের ব্যান করতে চলেছে কেন্দ্র।

 

Read more!
Advertisement
Advertisement