Advertisement

Lachen North Sikkim Rescue Operation Starts: নর্থ সিকিমে কী পরিস্থিতি? নেমেছে সেনা, ১২০০ পর্যটক উদ্ধারের কাজ শুরু

Lachen North Sikkim Rescue Operation Starts: মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন, সিকিম পুলিশের তত্বাবধানে উদ্ধার কাজ শুরু হয়েছে। উত্তর সিকিমের রাস্তা ও বন্ধুর প্রকৃতি ও চ্যালেঞ্জিং আবহাওয়ার মধ্যেও ছোট ছোট দল করে লাচেন থেকে পর্যটকদের উদ্ধার আজ সকাল থেকে শুরু হয়েছে। দুই দিনেরও বেশি সময় ধরে চলা এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারাও দারুণ সহযোগিতা করেছে। 

নর্থ সিকিমে কী পরিস্থিতি? নেমেছে সেনা, ১২০০ পর্যটক উদ্ধারের কাজ শুরুনর্থ সিকিমে কী পরিস্থিতি? নেমেছে সেনা, ১২০০ পর্যটক উদ্ধারের কাজ শুরু
Aajtak Bangla
  • লাচেন,
  • 08 Apr 2026,
  • अपडेटेड 11:45 AM IST

Lachen North Sikkim Rescue Operation Starts: উত্তর সিকিমের লাচেনে যাওয়ার রাস্তা ধসে ভেঙে যায়। তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আচমকা দুর্যোগে পথ আটকে যাওয়ায় আটকে পড়েছিলেন বহু পর্যটক। ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় মানুষের অদম্য জেদ। অবশেষে কাটল সেই রুদ্ধশ্বাস উৎকণ্ঠা। ডংকিয়া লা হয়ে শিব মন্দির ও জিরো পয়েন্টের বিকল্প পথে পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করল প্রশাসন।

বিআরও এবং জেলা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছে লাচেন জুমসা ও পর্যটন ব্যবসায়ীরাও। লাচেনের যুব সংগঠন থেকে শুরু করে চালক ও হোটেল মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় পর্যটকদের নিরাপদ আশ্রয়ে ফেরানো হচ্ছে। এই কঠিন সময়ে পাহাড়ি মানুষের যে লড়াই ও আতিথেয়তা দেখা গেল, তার প্রশংসা এখন সবার মুখে। দুর্গম পথ আর হাড়কাঁপানো ঠান্ডাকে জয় করে এক এক করে পর্যটকদের ব্যাচ নিরাপদ গন্তব্যের পথে রওনা দিয়েছে। জেলাশাসক ও পুলিশ আধিকারিকরা নিজেরাই দাঁড়িয়ে থেকে তদারকি করছেন এই গোটা উদ্ধারকাজের। মেঘ কাটছে পাহাড়ের, স্বস্তি ফিরছে সমতলেও

ভারতীয় সেনা, বিআরও-এর অবিরাম প্রচেষ্টার পর, জেলা প্রশাসন, ডিডিএমএ-এর সাথে সমন্বয় করে, লাচেন ডজুমসা, পিপন মিস্টার চো বন্ধু লাচেনপা এবং মিস্টার খাইসোটা লাচেনপা, চেয়ারপারসন মিস্টার সোনাম গ্যাতসো লাচেনপা এবং মিস্টার সোনাম নর্গায় লাচুংপা-এর সমর্থনে, এবং লাচেন ইউথ ডেভেলপমেন্ট কমিটি, লাচেন ড্রাইভারস, টিএএএস এবং লাচেন হোটেল অ্যাসোসিয়েশন এবং লাচেনের মানুষের সমন্বিত প্রচেষ্টায়, লাচেনে আটকে থাকা পর্যটকদের ডংকিয়া লা, শিবমন্দির, জিরো পয়েন্ট, ইয়ুমথাং, লাচুং রোড দিয়ে নিরাপদে নামিয়ে আনা হচ্ছে।

মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন, সিকিম পুলিশের তত্বাবধানে উদ্ধার কাজ শুরু হয়েছে। উত্তর সিকিমের রাস্তা ও বন্ধুর প্রকৃতি ও চ্যালেঞ্জিং আবহাওয়ার মধ্যেও ছোট ছোট দল করে লাচেন থেকে পর্যটকদের উদ্ধার আজ সকাল থেকে শুরু হয়েছে। দুই দিনেরও বেশি সময় ধরে চলা এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারাও দারুণ সহযোগিতা করেছে। 

রবিবার সিকিমের মাঙ্গান জেলার লাচেন থেকে চুংথাং সংযোগকারী সড়কটি ধসে পড়ায় যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। ১,২৫০ পর্যটক মঙ্গলবার পর্যন্ত আটকে ছিলেন। যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আধিকারিকরা জানিয়েছেন, লাচেন-চুংথাং সড়কের তারুম চু সেতুর কাছে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও জানান, মাঙ্গান জেলা প্রশাসন তারুম চু সেতুর কাছে রাস্তাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে একটি জনবিজ্ঞপ্তি জারি করেছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement