Advertisement

Cyclone Jawad: আসছে সাইক্লোন জাওয়াদ! ৯৫টি ট্রেন বাতিল করল রেল, রইল তালিকা

ঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আর কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) রূপ নেবে। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড় জাওয়াদের সতর্কতার (Cyclone Jawad Alert) মধ্যে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৩ ও ৪ ডিসেম্বর ৯৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে (95 Trains Cancelled)।

ঝড়ের কারণে রেলের সতর্কতা জারি ঝড়ের কারণে রেলের সতর্কতা জারি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2021,
  • अपडेटेड 12:03 PM IST
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ'
  • করায় আগামিকাল ও পরশু চলবে একাধিক ট্রেন
  • আগামিকাল ও পরশু চলবে না একাধিক ট্রেন

Indian Railways, 95 Trains Cancelled, Cyclone Jawad: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া  নিম্নচাপটি  আর কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) রূপ নেবে। এমন পরিস্থিতিতে ঘূর্ণিঝড় জাওয়াদের সতর্কতার (Cyclone Jawad Alert) মধ্যে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৩ ও ৪ ডিসেম্বর ৯৫টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে  (95 Trains Cancelled)।

'আজ তক'-এর সাথে কথোপকথনে, ইস্ট কোস্ট রেলওয়ের (Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু জানিয়েছেন যে ঘূর্ণিঝড় জাওয়াদের পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৯৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। সাহু বলেছেন যে ইস্ট কোস্ট রেলওয়ে দ্বারা পরিচালিত আপ এবং ডাউন ট্রেন সহ এবং এই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া ৯৫ টি ট্রেন ৩ এবং ৩ ডিসেম্বরের জন্য বাতিল করা  হয়েছে।

 

ট্রেন বাতিলের তালিকা

সাহু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে ইস্ট কোস্ট  রেলওয়ে সোশ্যাল  মিডিয়া এবং মিডিয়া সংস্থাগুলির মাধ্যমে ঘূর্ণিঝড়ের কারণে বাতিল হওয়া ট্রেনগুলির বিষয়ে জনগণকে অবহিত করছে। এছাড়াও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব আরও তীব্র হলে বাতিল হতে পারে আরও কিছু ট্রেন। এই বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে পুরুষোত্তম এক্সপ্রেস, নীলাঞ্চল এক্সপ্রেস, পুরী থেকে নয়াদিল্লিগামী নন্দনকানন এক্সপ্রেস (Puri To New Delhi Train), পাশাপাশি ভুবনেশ্বর থেকে দিল্লি সফর কারী রাজধানী এক্সপ্রেসের আপ এবং ডাউন ট্রেনগুলি।

 

ট্রেন বাতিলের তালিকা

 

ঝড়ের কারণে ফের ট্রেন বন্ধ
 ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার ঝড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল। এর আগে মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কারণে ট্রেন বাতিল করা হয়। 'জাওয়াদ' ঝড়ের আশঙ্কায় ইস্ট কোস্ট রেলওয়ে বর্তমানে ৯৫টি ট্রেন বাতিল করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাব তীব্র হলে আরও কিছু ট্রেন বাতিল হতে পারে।

 

ট্রেন বাতিলের তালিকা

ভারী বৃষ্টির কারণে রেলওয়ের পদক্ষেপ
 আন্দামান সাগরে  সৃষ্ট ঘূর্ণিঝড় এবার বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগর ও ভারত মহাসাগরেও প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে রেলপথে জল জমে যেতে পারে। রেলওয়ে সিগন্যালিং পরিষেবা সহ অন্যান্য পরিষেবা প্রভাবিত হতে পারে। অতিবৃষ্টিতে বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণেই রেলওয়ে ইতিমধ্যে সতর্কতা হিসাবে ঝড়ের প্রভাব পড়তে পারে এমন  রেল রুটে চলাচলকারী ট্রেনগুলি বাতিল করেছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement