Advertisement

Rajyasabha: রাজ্যসভায় যাচ্ছেন পিটি উষা-ইলিয়ারাজা, টুইটবার্তায় শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশের কিংবদন্তি অ্যাথলিট পিটি উষা রাজ্যসভায় মনোনীত হয়েছেন। সঙ্গীতকার ইলিয়ারাজা, বীরেন্দ্র হেগড়ে এবং ভি বিজয়েন্দ্র প্রসাদকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে।

রাজ্যসভায় যাবেন কিংবদন্তি অ্যাথলেট পিটি উষারাজ্যসভায় যাবেন কিংবদন্তি অ্যাথলেট পিটি উষা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Jul 2022,
  • अपडेटेड 9:27 PM IST
  • রাজ্যসভায় যাবেন কিংবদন্তি অ্যাথলেট পিটি উষা
  • সঙ্গীতশিল্পী ইলাইয়ারাজাও উচ্চকক্ষে যাবেন

দেশের কিংবদন্তি  অ্যাথলিট পিটি উষা রাজ্যসভায় মনোনীত হয়েছেন। পিটি ঊষার পাশাপাশি, ফিল্ম কম্পোজার ও সুরকার ইলিয়ারাজা, বীরেন্দ্র হেগড়ে এবং ভি বিজয়েন্দ্র প্রসাদকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে। ট্যুইট করে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

পিটি উষা সম্পর্কে তথ্য প্রদান করে, প্রধানমন্ত্রী মোদি বলেন যে, পিটি ঊষা খেলাধুলায় তার কৃতিত্বের জন্য ব্যাপকভাবে পরিচিত,  বছরের পর বছর ধরে উদীয়মান ক্রীড়াবিদদের গাইড করার ক্ষেত্রে তার কাজ সমানভাবে প্রশংসনীয়। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য অভিনন্দন।

ইলিয়ারাজার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রজন্ম থেকে প্রজন্মে মানুষকে মন্ত্রমুগ্ধ করেছেন। তার কাজ সুন্দরভাবে অনেক আবেগকে তুলে ধরে।  তিনি বিনম্র পটভূমি থেকে উঠে এসেছেন এবং অনেক কিছু অর্জন করেছেন। তিনি রাজ্যসভায় মনোনীত হওয়ায় খুশি।

বীরেন্দ্র হেগড়েকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে। তাঁর সম্পর্কে তথ্য প্রদান করে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি সম্প্রদায়ের সেবায় এগিয়ে রয়েছেন। আমি ধর্মস্থল মন্দিরে প্রার্থনা করার এবং স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর দুর্দান্ত কাজ দেখার সুযোগ পেয়েছি। তিনি অবশ্যই সংসদীয় কার্যক্রমকে সমৃদ্ধ করবেন।

এই তিনজন ছাড়াও ভি বিজয়েন্দ্র প্রসাদকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে। ভি বিজয়েন্দ্র প্রসাদ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি কয়েক দশক ধরে সৃজনশীল জগতের সঙ্গে যুক্ত। তাঁর কাজগুলি ভারতের গৌরবময় সংস্কৃতিকে প্রতিফলিত করেছে এবং বিশ্ব মঞ্চে তাদের চিহ্ন তৈরি করেছে। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য অভিনন্দন।

Read more!
Advertisement
Advertisement