Advertisement

Microsoft Investment India: মাইক্রোসফটের বড় ঘোষণা, ২০৩০-এর মধ্যে ভারতে ৪ লক্ষ কোটি বিনিয়োগ

Microsoft Investment India: মাইক্রোসফটের পরিকল্পনায় রয়েছে অত্যাধুনিক ডেটা সেন্টার গড়ে তোলা, ক্লাউড পরিকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষক-ছাত্রদের জন্য স্থানীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করা।

Microsoft Vice Chair and President Brad Smith at India AI Summit 2026Microsoft Vice Chair and President Brad Smith at India AI Summit 2026
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 7:01 PM IST

Microsoft Investment India: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ঘিরে বিশ্বজুড়ে প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন ২০৩০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার (প্রায় ₹৪ লক্ষ কোটি) বিনিয়োগের বড় ঘোষণা করল মাইক্রোসফট (Microsoft)। ২০২৬ সালের AI Impact Summit-এ সংস্থার ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট Brad Smith জানান, এআই-এর সুবিধা বিশ্বজুড়ে সমানভাবে পৌঁছচ্ছে না। বিশেষ করে ভারত, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো ‘গ্লোবাল সাউথ’ অঞ্চলে এআই অবকাঠামো ও দক্ষতা উন্নয়নে বড়সড় বিনিয়োগের সুযোগ রয়েছে।

মাইক্রোসফটের পরিকল্পনায় রয়েছে অত্যাধুনিক ডেটা সেন্টার গড়ে তোলা, ক্লাউড পরিকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষক-ছাত্রদের জন্য স্থানীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করা। সংস্থার দাবি, ভারত শুধু বড় বাজার নয়, ভবিষ্যতের এআই উদ্ভাবনের কেন্দ্র হিসেবেও উঠে আসছে। সরকার, স্টার্টআপ ও প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনসেবায় এআই ব্যবহারের ক্ষেত্র বাড়ানো হবে।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি সংস্থা Google-ও পিছিয়ে নেই। সংস্থার সিইও Sundar Pichai জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল, যার বড় অংশই ডেটা সেন্টার গড়ে তোলার কাজে ব্যয় হবে। এতে শুধু ভারত নয়, পার্শ্ববর্তী দেশগুলিও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, ভারতের বিশাল জনসংখ্যা ও দ্রুত বাড়তে থাকা ডিজিটাল ব্যবহার বিশ্ব প্রযুক্তি সংস্থাগুলির জন্য বড় রাজস্বের উৎস। সেই কারণে এআই অবকাঠামো ও দক্ষতা উন্নয়নে এই বিপুল বিনিয়োগ ভবিষ্যতে উন্নয়নশীল অর্থনীতিগুলিকে বড় লাফ দেওয়ার সুযোগ করে দিতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement