Advertisement

Narendra Modi Rajya Sabha Speech: 'আগে এমন অবস্থা হয়েছিল, কোনও দেশই ভারতের সঙ্গে চুক্তিতে আগ্রহী ছিল না', দাবি মোদীর

Narendra Modi Rajya Sabha Speech: বাণিজ্য ক্ষেত্রেও ভারতের উত্থানকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে ভারত একাধিক ‘ফিউচার রেডি ট্রেড ডিল’ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে। এর মধ্যে অন্যতম বড় সাফল্য, একসঙ্গে ২৭টি ইউরোপীয় দেশের সংগঠন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তির পথে এগোনো।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 6:51 PM IST

Narendra Modi Rajya Sabha Speech: রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, বিশ্ব এখন এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে বৈশ্বিক ব্যবস্থা তৈরি হয়েছিল, তা ভেঙে ধীরে ধীরে গড়ে উঠছে এক নতুন গ্লোবাল অর্ডার। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ভারত। মোদির কথায়, আজ গোটা বিশ্ব নিরপেক্ষভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখবে, বিশ্ববন্ধু হিসেবে ভারতের দিকেই ঝুঁকছে আন্তর্জাতিক সমাজ।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভারত শুধু একটি দেশ নয়, বহু দেশের নির্ভরযোগ্য অংশীদার। বিশ্বকল্যাণের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত কাজ করছে এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতাও করছে। বিশেষ করে ‘গ্লোবাল সাউথ’-এর প্রসঙ্গে মোদি বলেন, আজ এই ধারণার প্রধান কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব করছে ভারতীয় নেতৃত্ব।

বাণিজ্য ক্ষেত্রেও ভারতের উত্থানকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে ভারত একাধিক ‘ফিউচার রেডি ট্রেড ডিল’ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে। এর মধ্যে অন্যতম বড় সাফল্য, একসঙ্গে ২৭টি ইউরোপীয় দেশের সংগঠন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তির পথে এগোনো। মোদির কটাক্ষ, এক সময় এমন অবস্থা তৈরি করা হয়েছিল, যখন বিশ্বের কোনও দেশই ভারতের সঙ্গে চুক্তি করতে আগ্রহী ছিল না।

আরও পড়ুন

বিরোধীদের উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা হয়তো পিছনে পিছনে অনেক ঘুরেছেন, অনেক চেষ্টা করেছেন। কিন্তু কেউ আপনাদের দিকে তাকিয়েও দেখেনি।” মোদির প্রশ্ন, কীভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে বিশ্ব ভারতের সঙ্গে চুক্তি করতে চাইত না? আজ সেই অবস্থার সম্পূর্ণ বদল হয়েছে বলেই দাবি তাঁর।

 

Read more!
Advertisement
Advertisement