Advertisement

Rahul Gandhi: নারাভানের বিতর্কিত বই হাতে সংসদে রাহুল, মোদী এলেই দেবেন উপহার

প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত বই থেকে ডোকলাম ইস্যুতে বক্তব্য রাখার জন্য সোমবার সংসদে অনড় ছিলেন রাহুল গান্ধী। ট্রেজারি বেঞ্চের তীব্র আপত্তির জেরে সেদিন নিজের বক্তব্য রাখতেই পারেনি বিরোধী দলনেতা। এবার সংবাদমাধ্যমের সামনে তাঁর বক্তব্য বলে দিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে প্রাক্তন সেনাপ্রধানের বইতে কী রয়েছে, তা-ও জানিয়ে দিলেন রাহুল।

রাহুল গান্ধী রাহুল গান্ধী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 2:28 PM IST
  • নারাভানের বইতে মোদীকে নিয়ে কী লেখা?
  • ফাঁস করে দিলেন রাহুল গান্ধী?
  • সঙ্গে জানালেন, তিনি এই বই মোদীকে উপহার দেবেন

রাহুল গান্ধী লোকসভার ভাষণে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের বইয়ের একটি অংশ পড়তে চেয়েছিলেন, যা নিয়ে তুকালাম কাণ্ড বাধে। কী এমন ছিল সে বইতে? কার সম্পর্কে লেখা ছিল? সংসদে বলতে বাধা পেলেও অবশেষে সাংবাদিকদের বাইরে তা ফাঁস করে দিলেন লোকসভার বিরোধী দলনেতা। এমনকী, জানালেন ওই 'বিতর্কিত' বই তিনি বুধবার সংসদে মোদীকে উপহার দেবেন। 

কী রয়েছে নারাভানের বইতে?
এদিন রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'ভারতের প্রত্যেক তরুণ-তরুণীর জানা উচিত এটি মিস্টার নারাভানের বই। এই বইতে তিনি লদাখের পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। আমাকে বলা হয়েছে, আমি এই বই থেকে উদৃতি দিতে পারব না। মূল লাইনটি হল, প্রধানমন্ত্রী বলেছিলেন, যা উচিত মনে হয় তা-ই করো। যখন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানে রাজনাথ সিংজিকে ফোন করে বলেছিলেন, চিনা ট্যাঙ্ক কৈলাশ রিজিয়নে পৌঁছে গিয়েছে। তখন তিনি জিজ্ঞেস করেন, এখন কী করা উচিত? প্রথমে রাজনাথ সিং তাঁর কোনও জবাব দেননি। তিনি জয়শঙ্করজি, NSA এবং রাজনাথ সিং, সকলের সঙ্গেই যোগাযোগ করেছিলেন। কিন্তু কারও থেকেই কোনও উত্তর পাননি। এরপর তিনি আবার রাজনাথ সিংকে ফোন করেন। রাজনাথ বলেন, তিনি উপরের মহলের সঙ্গে কথা বলবেন।'

রাহুলের সংযোজন, 'উপরের মহলের স্থায়ী নির্দেশ ছিল, চিনা বাহিনী ঢুকে পড়লেও অনুমতি ছাড়া তাঁদের উপর গুলি চালানো যাবে না। নারাভানেজি এবং আমাদের সেনাবাহিনী ও ট্যাঙ্কহুলির উপর গুলি চালাতে চেয়েছিলেন, কারণ তারা আমাদের ভূখণ্ডে প্রবেশ করছিল। নরেন্দ্র মোদীজি বার্তা পাঠিয়েছিলেন,যা উচিত মনে হয় তা-ই করো। এর অর্থ হল, নরেন্দ্র মোদীজি তাঁর দায়িত্ব পালন করেননি। তিনি সেনাপ্রধানকে কার্যত বে দিয়েছিলেন, এটা তাঁর আওতার বাইরে। নারাভানেজি জানান, তিনি ভীষণ একা অনুভব করছিলেন। গোটা ব্যবস্থাই তাঁকে পরিত্যাগ করেছিল।'

মোদীকে বই উপহার দেবেন
রাহুল গান্ধী বলেন, 'আমি মনে করি না প্রধানমন্ত্রী আজ লোকসভায় আসার সাহস দেখাবেন, কারণ তিনি এলে আমি তাঁকে এই বইটি দেব। প্রধানমন্ত্রী এলে আমি নিজে গিয়ে তাঁর হাতে এই বই তুলে দেব, যাতে তিনি এটি পড়েন এবং দেশ সত্যটা জানতে পারে।'

Advertisement

সংসদে কী হয়েছিল? 
সোমবার সংসদে নিজের বক্তব্য পেশ করতেই পারেননি রাহুল গান্ধী। প্রাক্তন আর্মি প্রধান মনোজ মুকুন্দ নারাভানের অপ্রকাশিত বইয়ে থাকা ভারত-চিন সম্পর্ক নিয়েই বলবেন বলে দিনভর অনড় ছিলেন লোকসভার বিরোধী দলনেতা। এদিকে, প্রথমে স্পিকার ওম বিড়লা এবং তারপর ওই চেয়ারে বসা জগদম্বিকা পাল সাফ জানালেন, নিয়মবিরুদ্ধে কোনও বক্তব্য পেশ করা যাবে না। ফলস্বরূপ সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় লোকসভা অধিবেশন। তীব্র আপত্তি তোলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের যুক্তি ছিল, 'প্রকাশিত বই সংসদে উদ্ধৃত করতে পারেন না রাহুল। প্রকাশিত বইয়ের অংশ কেন পড়ছেন তিনি? যে বই কোনওদিন প্রকাশিতই হয়নি, তার কথা কেন পড়া হবে?'

 

Read more!
Advertisement
Advertisement