Advertisement

Rajnath Singh : মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে পাকিস্তান ভারতের বিরুদ্ধে চক্রান্ত করলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি রাজনাথের

ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলছে। ফলে সতর্ক এশিয়া মহাদেশের দেশগুলো। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কূটকৌশল অবলম্বন করে পদক্ষেপ করতে পিছপা হটবে না ভারত। সাফ বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।

রাজনাথ সিং রাজনাথ সিং
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 3:06 PM IST
  • ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলছে
  • ফলে সতর্ক এশিয়া মহাদেশের দেশগুলো

ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলছে। ফলে সতর্ক এশিয়া মহাদেশের দেশগুলো। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কূটকৌশল অবলম্বন করে পদক্ষেপ করতে পিছপা হটবে না ভারত। সাফ বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কেরলে জওয়ানদের সম্মেলনে রাজনাথ বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী কোনও ধরনের কূটকৌশল অবলম্বন করতে পারে। যদি তা হয়, তাহলে ভারতের প্রতিক্রিয়া হবে নজিরবিহীন এবং দৃঢ়।' 

রাজনাথ পাকিস্তানকে স্মরণ করিয়ে বলেন, অপারেশন সিঁদুরে ভারতীয় বাহিনী মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানকে দমন করেছিল। পহেলগাঁও হামলার কয়েকদিন পরই ভারত প্রত্যাঘাত করেছিল। পাকিস্তানে করা সেই হামলায় নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। এরপর পাকিস্তন ১০ মে যুদ্ধবিরতির অনুরোধ জানায়। রাজনাথের কথায়, 'উরি আক্রমণের পর সার্জিক্যাল হামলা থেকে অপারেশন সিঁদুর, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারবার প্রত্যাঘাত করেছি। সেই কথা প্রতিবেশী দেশের মনে রাখা উচিত।' 

রাজনাথ কেন সতর্ক করলেন পাকিস্তানকে? 

পাকিস্তান কোনও ধরনের কূটকৌশল অবলম্বন করছে কি না সেই বিষয়ে ইঙ্গিত দেননি রাজনাথ। তবে তিনি এই মন্তব্য করলেন এমন সময় যখন, পাকিস্তানের মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারত নাকি ইসলামাবাদের বিরুদ্ধে একটি 'ফলস ফ্ল্যাগ' অপারেশন পরিকল্পনা করছে। তবে, এই বিষয়ে কোনও প্রমাণ নেই।

যদিও মধ্যপ্রাচ্যের সংঘাতে পাকিস্তান নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছে। কিন্তু ইরান এই দাবি উড়িয়ে দিয়েছে। এতে মুখ পুড়েছে ইসলামাবাদের। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময়ে) ভাষণ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরান যুদ্ধ দ্রুত শেষ করার বার্তা দিয়ে ট্রাম্প দাবি করেন, দুই-তিন সপ্তাহের বেশি যুদ্ধ টানার ক্ষমতা নেই তেহরানের। তবে আমেরিকার সাধারণ জনতার উদ্দেশে খোলা চিঠি দেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর পাল্টা দাবি, ট্রাম্পের কথা ভিত্তিহীন। 

Read more!
Advertisement
Advertisement