Bid Adieu to Ratan Tata: পঞ্চভূতে বিলীন রতন টাটা, শেষ বিদায় জানাতে মানুষের ঢল

Aajtak Bangla | মুম্বই | 10 Oct 2024, 6:19 PM IST

 Ratan Tata passes away: ভারতীয় শিল্পবাণিজ্যের মহীরূহ রতন টাটার জীবনাবসান। বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। 

রতন টাটা

 Ratan Tata passes away: ভারতীয় শিল্পবাণিজ্যের মহীরূহ রতন টাটার জীবনাবসান। বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। 

 

6:19 PM (2 years ago)

পঞ্চভূতে বিলীন হলেন রতন টাটা

Posted by :- Subhankar Mitra

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রতন টাটার। পঞ্চভূতে বিলীন হলেন শিল্পপতি। তাঁকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামল ওরলি শ্মশানে।  

6:09 PM (2 years ago)

বিশ্বের ৯০ দেশের চেয়ে বেশি টাটার বাজারমূল্য

Posted by :- Subhankar Mitra

টাটা গোষ্ঠীর কত টাকার সাম্রাজ্য? তা একটা ছোট্ট হিসেব দিলেই স্পষ্ট হবে। বিশ্বের ৯০টি দেশের জিডিপি-র চেয়ে বেশি টাটা গোষ্ঠীর বাজারমূল্য। 

টাটা গোষ্ঠীর বাজারমূল্য

 

5:44 PM (2 years ago)

রতন টাটাকে গান স্যালুট

Posted by :- Subhankar Mitra

ওরলি শ্মশানে রতন টাটাকে গ্যান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। 

4:38 PM (2 years ago)

ওরলি শ্মশানে রতন টাটার নশ্বর দেহ

Posted by :- Subhankar Mitra

ওরলি শ্মশানে আনা হল রতন টাটার মরদেহ। কিছুক্ষণ পরই শেষকৃত্য।

4:16 PM (2 years ago)

শেষ যাত্রায় রতন টাটা, কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য

Posted by :- Subhankar Mitra

মুম্বাইয়ের এনসিপিএ গ্রাউন্ডে শ্রদ্ধাজ্ঞাপনের পর রতন টাটার মরদেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পর মুম্বইয়ের ওরলির শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

3:55 PM (2 years ago)

আম্বানি দম্পতির শ্রদ্ধা

Posted by :- Subhankar Mitra

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন দেশের সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। 

3:53 PM (2 years ago)

রতন টাটাকে শ্রদ্ধা জানালেন কুমার মঙ্গলম বিড়লা

Posted by :- Subhankar Mitra

আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা NCPA গ্রাউন্ডে পৌঁছে রতন টাটাকে শ্রদ্ধা জানান।

3:51 PM (2 years ago)

এই পৃথিবী এক সহৃদয় ব্যক্তিকে হারাল: মার্কিন রাষ্ট্রদূত গারসেটি

Posted by :- Subhankar Mitra

রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তাঁর কথায়,'ভারত এবং বিশ্ব এক সহৃদয় ব্যক্তিকে হারাল। আমি যখন ভারতে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচিত হই, তখন রতন টাটাই প্রথম ভারত থেকে অভিনন্দন জানিয়েছিলেন। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বোর্ড মেম্বার হিসেবে তিনি আমার শহরের জন্য অনেক কিছু করেছেন। তিনি এই বিশ্বের জন্য অনেক কাজ করেছেন'।

3:44 PM (2 years ago)

রতন টাটাকে শেষ শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Posted by :- Subhankar Mitra

শ্রদ্ধাজ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

3:43 PM (2 years ago)

চন্দ্রবাবু নাইডুর শেষ শ্রদ্ধা

Posted by :- Subhankar Mitra

রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বললেন,'সবসময় জাতির উন্নতির কথা বলতেন। ভারতকে বিশ্বস্তরে পৌঁছে দিয়েছেন। একজন শিল্পপতি হিসেবে তাঁর দূরদৃষ্টি ছিল। যখন আমি তাঁকে তিরুপতিতে একটি ক্যান্সার হাসপাতাল খোলার জন্য অনুরোধ করেছিলাম, তিনি খুলেছিলেন। একজন মহান ব্যক্তিকে হারালাম। কিন্তু তাঁর আদর্শ বেঁচে থাকবে।'

3:39 PM (2 years ago)

রতন টাটাকে ভারতরত্ন, মহারাষ্ট্র মন্ত্রিসভায় প্রস্তাব পাস

Posted by :- Subhankar Mitra

টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হোক। এই মর্মে প্রস্তাব পাস হল মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে। 

11:19 AM (2 years ago)

রতন টাটাকে শেষশ্রদ্ধা শরদ পাওয়ারের

Posted by :- Souradip

রতন টাটাকে শেষশ্রদ্ধা জানালেন শরদ পাওয়ার এবং সুপ্রিয়া শুলে। আজ বিকেলে শেষকৃত্য টাটার। 

 

10:48 AM (2 years ago)

রতন টাটাকে শেষশ্রদ্ধা

Posted by :- Souradip

রতন টাটাকে শেষশ্রদ্ধা জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। 

 

10:02 AM (2 years ago)

NCPA লনে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ

Posted by :- Souradip

NCPA লনে নিয়ে যাওয়া হচ্ছে রতন টাটার মরদেহ। এখানে দেহ শায়িত থাকবে। শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। 

 

 

9:23 AM (2 years ago)

রতন টাটাকে ভারতরত্ন সম্মান প্রদানের দাবি

Posted by :- Souradip

রতন টাটাকে ভারতরত্ন সম্মান দেওয়া হোক, এমন দাবিই জানাল শিন্ডে-শিবসেনা। এ জন্য ভারত সরকারের কাছে আর্জি জানাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠি লিখেছেন রাহুল কানাল। 

9:07 AM (2 years ago)

মহারাষ্ট্রে ১ দিনের শোক

Posted by :- Souradip

রতন টাটার প্রয়াণে মহারাষ্ট্রে এক দিনের শোকপালনের কথা ঘোষণা করল সে রাজ্যের সরকার। আজ শেষকৃত্য রতন টাটার। 

 

 

8:24 AM (2 years ago)

নরিম্যান পয়েন্টে আনা হবে মরদেহ

Posted by :- Souradip

সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে। সেখানে সাধারণ মানুষ শেষশ্রদ্ধা জানাতে পারবেন। এদিন দুপুরে শেষকৃত্য। রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হবে তাঁকে। নরিম্যান পয়েন্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 

 

7:36 AM (2 years ago)

'এক যুগের অবসান'

Posted by :- Souradip

রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'এক যুগের অবসান হল।'

 

6:50 AM (2 years ago)

শেষযাত্রায় রতন টাটা

Posted by :- Souradip

আজ ওরলিতে শেষকৃত্য সম্পন্ন করা হবে রতন টাটার। সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে যাওয়া হবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে। সেখানে সাধারণ মানুষ শেষশ্রদ্ধা জানাতে পারবেন। এদিন দুপুরে শেষকৃত্য। রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হবে তাঁকে। 

6:45 AM (2 years ago)

শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতার

Posted by :- Souradip

রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,' রতন টাটার মৃত্যুতে আমি শোকাহত। তাঁর মৃত্যুতে ভারতীয় শিল্প ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি'।

 

6:43 AM (2 years ago)

রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Posted by :- Souradip

রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন,'রতন টাটা ছিলেন দূরদর্শী শিল্পপতি। দারুণ মনের মানুষ। দেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী শিল্পসংস্থায় স্থিতিশীল নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অবদান ছিল বোর্ডরুমের বাইরে। সমাজের জন্য কাজ করতে বদ্ধপরিকর ছিলেন'।

 

6:41 AM (2 years ago)

রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান রতন টাটাকে

Posted by :- Souradip

রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে টাটাকে, এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।  বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। তাঁর প্রয়াণে শোকের ছায়া সব মহলে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী-সহ  বহু মানুষ।

6:36 AM (2 years ago)

রতন টাটার শেষকৃত্য ওরলিতে

Posted by :- Souradip

ভারতীয় শিল্পবাণিজ্যের মহীরূহ রতন টাটার জীবনাবসান। বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। তাঁর প্রয়াণে শোকের ছায়া সব মহলে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী-সহ  বহু মানুষ। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলা রাজনীতিতে সিঙ্গুরে টাটা কারখানা বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ ওরলিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।