Advertisement

Shahjahanpur: রং খেলার দিন মুখোশ পরে এসে হামলা, প্রেমিকের সামনে স্ত্রীকে খুন

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে হোলির দিন ঘটল মর্মান্তিক ঘটনা। মুখোশ পরে বাড়িতে ঢুকে প্রেমিকের সঙ্গে থাকা প্রাক্তন স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালাল এক ব্যক্তি। এই হামলায় ৩১ বছর বয়সী আরতি নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ওই মহিলার প্রাক্তন স্বামী এবং তাঁর প্রেমিক।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 6:28 PM IST
  • উত্তরপ্রদেশের শাহজাহানপুরে হোলির দিন ঘটল মর্মান্তিক ঘটনা।
  • মুখোশ পরে বাড়িতে ঢুকে প্রেমিকের সঙ্গে থাকা প্রাক্তন স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালাল এক ব্যক্তি

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে হোলির দিন ঘটল মর্মান্তিক ঘটনা। মুখোশ পরে বাড়িতে ঢুকে প্রেমিকের সঙ্গে থাকা প্রাক্তন স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালাল এক ব্যক্তি। এই হামলায় ৩১ বছর বয়সী আরতি নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ওই মহিলার প্রাক্তন স্বামী এবং তাঁর প্রেমিক।

পুলিশ সূত্রে জানা গেছে, চক কোতোয়ালি থানার অন্তর্গত বালাজি নগর কলোনিতে বুধবার সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। হোলির সকালে এলাকাবাসী বাড়ি থেকে বেরিয়ে দেখেন, একটি বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক মহিলার দেহ। কিছুটা দূরে আহত অবস্থায় পড়ে ছিলেন এক ব্যক্তি, আর পাশেই বসে কাঁদছিলেন আরেকজন আহত যুবক। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা আরতিকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, মৃত আরতির বাড়ি আরসি মিশন থানা এলাকার রেটি অঞ্চলে। তাঁর বিয়ে হয়েছিল মনমোহন পান্ডে নামে এক ব্যক্তির সঙ্গে। তাঁদের একটি মেয়েও রয়েছে। তবে কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর আরতি চক কোতোয়ালি এলাকার ব্রিজ বিহার কলোনির বাসিন্দা ব্রজদীপ নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। গত চার-পাঁচ মাস ধরে তাঁরা সরকারি মেডিক্যাল কলেজের পিছনে বালাজি নগর কলোনিতে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। আরতির মেয়ে বর্তমানে তাঁর বাবার সঙ্গেই থাকে।

আহত প্রেমিক ব্রজদীপের দাবি, হোলির দিন অভিযুক্ত স্বামী মুখোশ পরে রঙ খেলার অজুহাতে বাড়িতে আসে। গেট খুলতেই সে আচমকা আক্রমণ চালায়। ধারালো অস্ত্র দিয়ে আরতির উপর হামলা করে এবং ব্রজদীপের দিকেও অ্যাসিড ছুঁড়ে মারে বলে অভিযোগ।

ঘটনার পর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে ঠিক কী কারণ রয়েছে এবং হামলার পুরো পরিকল্পনা কীভাবে করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement