Advertisement

বহুতলে আগুনে ৩ শিশুসহ মৃত ৭, দিল্লিতে মর্মান্তিক ঘটনা

দিল্লির দক্ষিণ-পশ্চিমের পালম এলাকায় একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেশজুড়ে। ভয়াবহ আগুনের জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। জখম হয়েছেন আরও ৪ জন।

বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ মৃত ৭বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ মৃত ৭
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 1:30 PM IST
  • দক্ষিণ-পশ্চিমের পালম এলাকায় একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেশজুড়ে।
  • ভয়াবহ আগুনের জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের।
  • সূত্রের খবর মৃতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে।

সাতসকালে দিল্লিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দিল্লির দক্ষিণ-পশ্চিমের পালম এলাকায় একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেশজুড়ে। ভয়াবহ আগুনের জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। জখম হয়েছেন আরও  ৪ জন। সূত্রের খবর মৃতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৬টা ৫০ নাগাদ আগুন লাগে দক্ষিণ-পশ্চিম দিল্লির একটি চারতলা বিল্ডিংয়ে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের একাধিক অংশে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল। দমকলের প্রায় ২৫টি ইঞ্জিন আগুন নেভাতে ছুটে আসে। সূত্রের খবর, দুপুর পর্যন্তও চলছে আগুন নেভানোর কাজ। পাশাপাশি জোরকদমে চলছে উদ্ধার অভিযানও। NDRF-এর টিম ঘটনাস্থলে মজুদ রয়েছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শক সার্কিটের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে। বিল্ডিংয়ের বাকি অংশে আবাসিকরা থাকেন।

সূত্রের খবর, ওই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। ফলে সেখানে পৌঁছাতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু হয়। ভিতরে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

প্রশাসন সূত্রে খবর, জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, আগুনের উৎস নিয়ে এখনও ধন্দ কাটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 

Read more!
Advertisement
Advertisement