
প্রাণনাশের হুমকি পেয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। নাগপুরে তাঁর অফিসে ল্যান্ডলাইন ফোনে এক অজ্ঞাত ব্যক্তি প্রাণনাশের হুমকি (Threat Calls) দিয়েছে। গড়কড়ির অফিসের তরফে নাগপুর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি নাগপুরে নীতিন গড়কড়ির অফিসে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেয়। পাশাপাশি তাঁর কার্যালয় উড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। কেন্দ্রীয় মন্ত্রীর দফতরের তরফে নাগপুর পুলিশের (Nagpur Police) কাছে অভিযোগ করা হয়েছে। নাগপুর পুলিশ তদন্ত শুরু করেছে।
নীতিন গড়কড়ির অফিস সকাল সাড়ে ১১টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে পরপর দুটি কল আসে। নীতিন গড়কড়ির অফিসের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর জনসংযোগ অফিস নাগপুরের খামলা চকে অবস্থিত, যা তাঁর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। নাগপুর পুলিশ এবং নীতিন গড়কড়ির অফিস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: Best Kochuri Shop In kolkata: শীতের সকালে ধোঁয়া ওঠা ফুলকো কচুরি খুঁজছেন? কলকাতার ৮ সেরা দোকানের হদিশ