Advertisement

Humayun Kabir challenges Yogi : মসজিদ বানিয়েই ছাড়ব, পারলে যোগী আটকে দেখাক : হুমায়ুন কবির

হুমায়ুন আক্রমণ করে বলেন, 'দেশটা যোগী আদিত্যনাথের পৈতৃক সম্পত্তি নয়। উনি যা বলছেন, বলতে দিন। আমরা বাংলার মানুষ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্য়োপাধ্যায়। যোগী আদিত্যনাথ নন।'

যোগীকে আক্রমণ হুমায়ুনের যোগীকে আক্রমণ হুমায়ুনের
Aajtak Bangla
  • বহরমপুর ,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 9:28 PM IST
  • যোগী আদিত্যনাথকে আক্রমণ হুমায়ুনের
  • বললেন, মসজিদ বানিয়েই ছা়ড়বেন

বাবরি মসজিদ নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্যের বিরোধিতা করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাঁর দাবি, বাবরি মসজিদ হবেই। ক্ষমতা থাকলে আটকে নেবেন যোগী। 

হুমায়ুন কবির বাবরি মসজিদ নামে নতুন এক মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা করেছেন মুর্শিদাবাদে। গত বছরের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন। আগামিকাল ১১ ফেব্রুয়ারি থেকে এর নির্মাণকার্য শুরু হওয়ার কথা। 

মঙ্গলবার যোগী বলেন, 'যাঁরা বাবরি কাঠামো ফেরানোর স্বপ্ন দেখছেন, তাঁরা কখনও সেই স্বপ্ন পূরণ হতে দেখবেন না। রাম সকলের, কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ নিজেদের স্বার্থে তাঁকে ভুলে যান। রামমন্দির শুধুই একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ভারতের চিরন্তন ঐতিহ্য ও সনাতন সংস্কৃতির প্রতীক।' যোগী আদিত্যনাথের এই মন্তব্য সামনে আসার পরই আসরে নেমে পড়েন হুমায়ুন। তিনি চ্যালেঞ্জ ছোড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। বলেন, 'ক্ষমতা থাকলে আটকে দেখাক এই মসজিদ নির্মাণ।' 

হুমায়ুন আক্রমণ করে বলেন, 'দেশটা যোগী আদিত্যনাথের পৈতৃক সম্পত্তি নয়। উনি যা বলছেন, বলতে দিন। আমরা বাংলার মানুষ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্য়োপাধ্যায়। যোগী আদিত্যনাথ নন। ভারতের সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে মসজিদ বানানোর। নির্দিষ্ট ধর্মের মানুষ মন্দির, মসজিদ, চার্চ বানাতে পারেন। আমি একজন মুসলমান তাই মসজিদ বানাতে পারি। এটা উত্তরপ্রদেশের লখনউ নয় যে উনি যা বলবেন সেই মোতাবেক সবাই চলবে। এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। এখানে বাবরি মসজিদ হবেই। পারলে উনি আটকে নেবেন।' 

অন্যদিকে মাদক মামলায় হুমায়ুনের মেয়ের শ্বশুরের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তিনি। হুঁশিয়ারিও দেন। সঙ্গে জানান, তাঁর দলে যোগ দেওয়ার জন্য একজনকে পুলিশ গ্রেফতার করেছে। তার প্রতিশোধ নেবেন তিনি। 

মমতাকে হুমায়ুনের সরাসরি চ্যালেঞ্জ, 'আপনি আর মুসলিম ভোট পাবেন না। আগামী দিনে হুমায়ুন কবিরের দলে ৯০ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হবেন। ১০ জন অমুসলিম বিধায়ক থাকবেন আমার দলে। মমতা যদি হিন্দুদের মধ্যে গ্রহণযোগ্য হন, তাহলে ১৫০টি আসন জিতুন এবং মুখ্যমন্ত্রী হন। আমি মুসলিম ভোট জিতে বিজেপিকে থামাচ্ছি।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement