Advertisement

Methanol M-15 Fuel : পেট্রোলের বিকল্প মিথানলের ট্রায়াল শুরু, কী এটি?

ক্রমবর্ধমান দূষণ এবং পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য সরকার M-15 (মিথানল) জ্বালানির পরীক্ষা শুরু করেছে। অসমের তিনসুকিয়া জেলায় এই ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়েছে।

ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 May 2022,
  • अपडेटेड 3:43 PM IST
  • ক্রমবর্ধমান দূষণ এবং পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির রোধে সরকার M-15-এর ট্রায়াল শুরু
  • অসমে এর ট্রায়াল শুরু হয়েছে
  • এই মিথানলের দাম পেট্রোল বা ডিডেলের থেকে সস্তা

What is Methanol M-15 Fuel : ক্রমবর্ধমান দূষণ এবং পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির রোধে সরকার M-15 (মিথানল) জ্বালানির পরীক্ষা শুরু করেছে। অসমের তিনসুকিয়া জেলায় এই ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়েছে। এর আওতায় ১৫ শতাংশ মিথানলের মিশ্রণ-সহ পেট্রোল পাইলট প্রকল্প চালু করা হয়েছে। 

কী এই মিথানল?

এই পেট্রোল তৈরি করে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সরকার প্রতিনিয়ত পেট্রোল ও ডিজেলের বিকল্প নিয়ে কাজ করছে। যেহেতু এই মিশ্রণে ১৫ শতাংশ মিথানল রয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে M-15। মিথানলের বিশেষ বৈশিষ্ট্য হল, পেট্রোল এবং ডিজেল উভয়ই এর সঙ্গে মেশানো যেতে পারে। আবার পেট্রোল বা ডিজেলেও সামান্য মিথানল ব্যবহার করা যেতে পারে।  

এই মিথানল পেট্রোল এবং ডিজেলের তুলনায় দূষণ অনেক কম করে। দামেও সস্তা। গবেষকদের দাবি, M-15 ব্যবহার করলে গ্রিনহাউস গ্যাসের নির্গমণ ৫ থেকে ১০ শতাংশ কমানো যায়।  ২০২৫ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রিত করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার।

ভবিষ্যতের জ্বালানি হল মিথানল 

পেট্রোলে ১৫ শতাংশ মিথানল যোগ করলে বায়ু দূষণ ৩৩ শতাংশ কমানো যেতে পারে। আবার যখন এটি সম্পূর্ণভাবে ডিজেল দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আবার ৮০ শতাংশ  দূষণ কমিয়ে দেবে।

পেট্রোল ডিজেলের বিকল্প মিথানল!

জানা গিয়েছে, ডিজেলকে সম্পূর্ণরূপে মিথানল দিয়ে প্রতিস্থাপিত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। ডিজেল সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা হলে, তা বায়ু দূষণ উল্লেখযোগ্যভাবে কমাবে। সরকার ৬ হাজারের বেশি ডিজেল চালিত রেল ইঞ্জিনকে মিথানলে রূপান্তরিত করার কাজ করছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু রেলওয়েই প্রতি বছর ৩ বিলিয়ন লিটার ডিজেল ব্যবহার করে। 

রেলের পাশাপাশি, সরকার জাহাজগুলিকে ১০০ শতাংশ মিথানলে চালানোর পরিকল্পনা করছে। যাতে সমুদ্র দূষণ কমানো যায়। সরকার ৫০০ টিরও বেশি বার্জকে ১০০% মিথানলে চালানোর  পরিকল্পনা করছে৷ 

কী মিথানলে উপকৃত হবেন? 

পেট্রোল ও ডিজেলের পরিবর্তে মিথানল ব্যবহার করা হলে তা সরকার ও সাধারণ মানুষ উভয়ের জন্য়ই লাভজনক। মিথানল ব্যবহার করে সরকার বছরে ৫ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবে বলে আশা করা হচ্ছে। শুধুমাত্র পেট্রোলে ১৫ শতাংশ মিথানল মেশালেই প্রতি বছর অপরিশোধিত তেলের আমদানি ১৫ শতাংশ কমানো যায়। 

Advertisement

এছাড়াও, পেট্রোল এবং ডিজেলের তুলনায় মিথানল সস্তা হবে। NITI Aayog 2020 সালে মিথানল সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন অনুযায়ী, এক লিটার পেট্রোল তৈরি করতে খরচ হয় ৩৬ টাকা। একই সময়ে, এক লিটার ইথানল তৈরি হয় ৪৬ টাকায়। যেখানে এক লিটার মিথানল তৈরি করতে খরচ হয় মাত্র ২০ টাকা। অর্থাৎ খরচ কম হলে ক্রয়মূল্যও কম হবে। 
 

 

Read more!
Advertisement
Advertisement