Advertisement

Phuchka: মুখে ফুচকা পুরতে গিয়ে চোয়াল আটকে গেল মহিলার, তারপর? ভয়াবহ ছবি

বড় ফুচকা খেতে গিয়ে হাঁ করতেই বেঁকে গেল চোয়াল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরিয়াতে। জানা গিয়েছে, মহিলার চোয়াল লক হয়ে যায়। তারপর কী ঘটল?

ফুচকা খেতে গিয়ে ভয়ানক বিপত্তি ফুচকা খেতে গিয়ে ভয়ানক বিপত্তি
Aajtak Bangla
  • আউরিয়া, উত্তরপ্রদেশ,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 5:55 PM IST
  • ফুচকা খেতে গিয়ে মুখ বড় করে হাঁ করেছিলেন
  • চোয়াল লক হয়ে গেল মহিলার
  • ছুটতে হল হাসপাতালে

ফুচকা খেতে গিয়ে বড়সড় বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের আউরিয়া গ্রামের এক মহিলা। টক ঝাল ফুচকার স্বাদ চেখে দেখতে গিয়ে এক বেদনাদায়ক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলেন ইঙ্কলা দেবী নামে ওই মহিলা। ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে? 

জানা গিয়েছে, রবিবার রাতে ফুচকা খেতে বেরিয়েছিলেন ইঙ্কলা দেবী। বড় হাঁ করে ফুচকা খেতে গিয়ে চোয়াল লক হয়ে যায় তাঁর। রীতিমতো স্থানচ্যুত হয় চোয়াল। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে, তাঁকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চোয়াল আটকে যাওয়ার সমস্যার সমাধান না হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যন্ত স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, রবিবার একটি হাসপাতালে গিয়েছিলেন ইঙ্কলা দেবীর পরিবারের লোকজন। সেখানে ভর্তি ছিলেন মহিলার ভাইপোর অন্তঃসত্ত্বা বউ। পরিবারের ক্ষুদে সদস্যরা বায়না জোড়ে ফুচকা খাওয়ার জন্য। তখনই ইঙ্কলা দেবী শিশুদের নিয়ে হাসপাতালের সামনেই একটি স্টলে ফুচকে খেতে পৌঁছন। 

এক আত্মীয় গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, 'দিদি যেই ফুচকা খাওয়ার জন্য বড় করে মুখ হাঁ করেছে, ওমনি ওর চোয়াল শক্ত হয়ে লক হয়ে যায়। কিছুতেই মুখ বন্ধ করতে পারছিল না দিদি। তারপর আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই।'

চিকিৎসকরা ম্যানুয়ালি ইঙ্কলার চোয়াল ঠিক করার চেষ্টা করেন। তবে তা সম্ভব হয়নি। এরপর তাঁকে বড় মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দেওয়া হয় স্পেশালাইজড ট্রিটমেন্ট। 

জানা গিয়েছে, অবশেষে চিকিৎসকদের প্রচেষ্টা স্থানচ্যুত চোয়াল ঠিক করা গিয়েছে। তবে এখনও অসম্ভব যন্ত্রণা রয়েছে ইঙ্কলার মুখে। আচমকা অনেকটা বড় করে মুখ খুলতে গিয়ে বেকায়দায় চোয়াল স্থানচ্যুত হয় ইঙ্কলা দেবীর। এমনটাই মনে করছেন চিকিৎসকরা। 
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement