এক বৃদ্ধকে বস্তায় ভরে কুরিয়ার করার চেষ্টা। ঘটনা বেঙ্গালুরুর। পরিবারের তরফে ক্ষমা চেয়ে জানানো হয়, পুরো বিষয়টিই ছিল সোশ্যাল মিডিয়া রিলসের জন্য করা একটি সাজানো নাটক। এক পরিবারের পাঁচজন সদস্য স্থানীয় একটি কুরিয়ার সার্ভিস অফিসে ঢোকেন। তাঁদের সঙ্গে ছিল একটি বড় বস্তা। অফিসের কর্মীদের কাছে তাঁরা অনুরোধ করেন যেন তাঁদের আনা ওই বস্তাটি গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। ওই বস্তার ভিতরেই লুকিয়ে ছিলেন বৃদ্ধ।