জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহকে হত্যার চেষ্টা! অল্পের জন্য রক্ষা। ফারুখের কথায়, প্রথমে গুলি বুঝতে পারেননি। ৬৩ বছর বয়সী স্থানীয় বাসিন্দা কমল সিং জামওয়াল নামে ওই আততায়ী স্বীকার করেছে, গত ২০ বছর ধরে ফারুখকে মারার ষড়যন্ত্র ছিল। পুলিশের উপস্থিতি সত্ত্বেও কীভাবে গুলি, প্রশ্ন তুলেছেন ফারুখ।