গুগলের সিইও সুন্দর পিচাই দিল্লিতে India AI Impact Summit-এ বক্তব্য রাখতে গিয়ে বললেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক সময়ের শুরু করছে, যাকে হাইপার প্রগ্রেস বলা যায়।' তাঁর মতে, এই প্রযুক্তি শুধু নতুন বৈজ্ঞানিক আবিষ্কারই ত্বরান্বিত করবে না, উন্নয়নশীল দেশগুলিকেও অনেক ধাপ এক লাফে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। পিচাইয়ের কথায়, 'AI আমাকে সবচেয়ে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে।' Google সিইও আরও বলেন, ডিজিটাল বিভাজন যেন কোনও ভাবেই “এআই বিভাজন” না হয়ে যায়। তাই এখনই কম্পিউটিং পরিকাঠামো ও ইন্টারনেট সংযোগে বড় বিনিয়োগ জরুরি। তাঁর মতে, এআই কর্মক্ষেত্রকে পুরোপুরি বদলে দেবে, কিছু চাকরি অটোমেটেড হবে, কিছু কাজের ধরন পাল্টাবে, আবার একেবারে নতুন পেশার জন্মও দেবে। প্রযুক্তির প্রসারে বিশ্বাসকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন। সরকার, কোম্পানি ও উদ্ভাবকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তবেই এআই-এর পূর্ণ সুবিধা পাওয়া যাবে। “SynthID”-এর মতো টুলের উদাহরণ দিলেন পিচাই, যা সাংবাদিক ও ফ্যাক্ট-চেকারদের কনটেন্টের সত্যতা যাচাই করতে সাহায্য করছে।