প্রবল বৃষ্টিতে জলের তলায় গুজরাত। লক্ষ লক্ষ মানুষ বন্যার কবলে। ভাসছে ভদোদরাও। আর ভারতে বেড়াতে এসে বিপদে পড়েছেন বিদেশিরাও। গুজরাতে এসে বন্যায় বিপাকে পড়েছেন তাঁরা। ভদোদরার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, বন্যার জলে আটকে পড়া বিদেশি পর্যটকদের জেসিবি করে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে।