লোকালয়ে ঢুকে পড়েছিল চিতাবাঘ। পড়ল গ্রামের এক গভীর কুয়োয়। পিচ্ছিল দেওয়াল বেয়ে উপরে উঠতে পারছিল না। দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করল বনদফতর। বনকর্মীরা দড়ির সাহায্যে চিতাবাঘটিকে উদ্ধার করে খাঁচায় পোরে। এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।