ভারত যে এখন শুধু প্রতিরক্ষাখাতে নিজের ক্ষমতা বাড়াচ্ছে তা নয়। এখন মহাকাশও টার্গেট ভারতের। ভারত এবার এমন পদক্ষেপ নিল, যা সম্পর্কে শুনলে আপনারও গর্ববোধ হবে। স্পেস স্টেশনের নিজস্ব নকশার প্রাথমিক স্তরের কাজ শেষ করে ফেলেছে ভারত। 5 টি মডিউল এবং 4 জোড়া সোলার প্যানেল থাকবে এই মহাকাশ স্টেশনে। এছাড়াও সেখানে থাকবে বেস সেন্টার, কোর সেন্টার, সায়েন্স ল্যাব, কমন ওয়ার্কিং মডিউল এবং রিসোর্স সেস্টার।