ব্যাপক তুষারপাত চলছে সিকিমে। ইতিমধ্যেই উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষার ধসেরও হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। প্রচুর পর্যটক আটকে। তাঁদের উদ্ধারের কাজ চলছে। মার্চ মাসের শেষেও প্রবল তুষারপাতের কবলে পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের টানা তুষারপাতের জেরে পর্যটকদের অত্যন্ত প্রিয় গন্তব্য নাথু লা পাস, বাবা হরভজন সিং মন্দির এবং জুলুকের মতো উঁচু পার্বত্য অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবরুদ্ধ রাস্তাগুলি পুনরায় সচল করতে যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরানোর কাজ শুরু করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)।