অসমের মোরান বাইপাসে জরুরি অবতরণ করতে পারবে বায়ুসেনার বিমান। যুদ্ধকালীন পরিস্থিতিতে যা দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। চিন সীমান্ত থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা। রাফাল এবং সুখোই-সহ ১৬টি যুদ্ধবিমান হাইওয়েতে অবতরণ করে।