ইরান যুদ্ধের ভারতে কী ধরনের প্রভাব পড়তে চলেছে, তার আভাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বক্তব্যেই করোনাকালের প্রসঙ্গও তুললেন তিনি। বললেন, 'এই যুদ্ধের জেরে দুনিয়াজুড়ে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব দীর্ঘ সময় ধরে জারি থাকার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় আমাদের তৈরি থাকতে হবে ও আমাদের একজোট থাকতে হবে। আমরা করোনার সময়েও একজোট হয়ে এই রকম চ্যালেঞ্জ সামলেছি। আবার ওই রকম ভাবেই তৈরি থাকার সময় ও আবশ্যিকতা এসেছে। ধৈর্য ধরে শান্ত মনে সব চ্যালেঞ্জের মোকাবিলা আমরা করতে হবে। এটাই আমাদের শক্তি। আমাদের অনেক সাবধান ও সতর্কও থাকতে হবে। এই ধরনের পরিস্থিতির ফায়দা তুলতে পারে, এমন অসাধু লোকের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি দেশের সব রাজ্যের কাছে আবেদন করছি, এই ধরনের পরিস্থিতিতে কালোবাজারি অ্যাক্টিভ হয়ে যায়।'