'তৃণমূলের সাংসদরা অনেক কিছু বললেন। নির্মম সরকার। অধঃপতনের সমস্ত মাপদণ্ডে রেকর্ড করেছে। বাংলার কী হাল করে ছেড়েছেন! ক্ষমতার লোভ ছাড়া কিছুই নেই। অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছে উন্নত দেশগুলিও। আমাদের দেশে অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে চাপ সৃষ্টি করছে। অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করছেন'। তৃণমূল সরকারকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।