রাহুল গান্ধী জানালেন, মঙ্গলবারই তিনি জেনারেল নারাভানের বই নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে পারবেন। তাঁর সঙ্গে এই মর্মে স্পিকারের 'ডিল' হয়ে গিয়েছে বলেও জানান লোকসভার বিরোধী দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরাও চাই সংসদ চলুক। কিন্তু বিরোধীদের নিজেদের বক্তব্য পেশ করার সময় ও সুযোগ দেওয়া উচিত। আমরা সকলে নির্বাচিত প্রতিনিধি। সে কারণে আমরা স্পিকারের কাছে অনুরোধ করেছি যাতে আমাদের বলতে সুযোগ দেওয়া হোক।'