লোকসভায় ভাষণ দিচ্ছেন রাহুল গান্ধী। স্পিকারের আসনে তাঁর দলেরই প্রাক্তন নেতা জগদম্বিকা পাল। সেই প্রসঙ্গ তুললেন লোকসভার বিরোধী দলনেতা। বললেন,'স্পিকার স্যার, আপনি প্রাক্তন কংগ্রেস নেতা'। জগদম্বিকা মনে করালেন, 'আমার কথা শুনলে ওখানে বসে থাকতেন না। আমার পরামর্শ মানেননি বলেই বিরোধী আসনে বসে আছেন'।