হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আর এই হরমুজ প্রণালী দিয়েই বিপুল পরিমাণ অশোধিত তেল রফতানি করা হয় চিন, ভারত সহ একাধিক দেশে। যুদ্ধের আবহে ভারত চিন্তায় পড়েছে, অশোধিত তেল কীভাবে আসবে। কোথা থেকে আসবে? এহেন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ৩০ দিনের জন্য ভারতকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ছাড় দিয়েছে। এহেন পরিস্থিতিতে ভারত কি রাশিয়া থেকে তেল কিনবে? রাশিয়ার রাষ্ট্রদূত বললেন, 'আমরা তো সর্বদাই তৈরি আছি ভারতকে তেল রফতানি করতে। ভারতের ব্যাপার, তারা কী করবে।'